একমাত্রিক গতি ( One - Dimensional Motion)

 1. স্থিতি ও গতির সংজ্ঞা লেখো।

উত্তর - স্থিতি: সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান (position) পরিবর্তন না করে, তবে তাকে স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু বলা হয় এবং তার অবস্থাকে স্থিতি বলা হয়। যেমন গাছপালা, ঘরবাড়ি, ।

গতি : সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে, তবে তাকে গতিশীল বস্তু বলা হয়। অর্থাৎ বলা যায় যে, সময়ের সঙ্গে অবস্থানের (position-এর) পরিবর্তনই বস্তুর গতি। যেমন চলন্ত ট্রেন, উড্ডীয়মান বিমান, চলন্ত বাস, ।

 2. পরম স্থিতি ও পরম গতি কী? HS '01,99

উত্তর -  মহা বিশ্বে কোনো বস্তু একেবারে স্থিতি হলে তাকে পরম স্থিতি বলে।

মহা বিশ্বে কোনো বস্তু একেবারে গতি হলে তাকে পরম গতি বলে।