জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের ওপরে উঠে আসার সময়, তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন ?

উত্তর -
গভীরতা বেশি হওয়ায় জলাশয়ের তলদেশে অবস্থিত বায়ুর বুদদের ওপর জলের চাপ বেশি থাকে। চাপ বেশি থাকলে বুদের আয়তন কম হয়। বুদটি যত ওপরে উঠতে থাকে জলের গভীরতা তত কমতে থাকে । গভীরতা কমতে থাকায় বুদের ওপর জলের চাপও ক্রমশ কমতে থাকে। বুদের মধ্যেকার বায়ুর পরিমাণ অপরিবর্তিত থাকায় এবং জলাশয়ের সর্বত্র উষ্ণতা একই ধরে নেওয়া যায়, তাহলে বুদবুদের ওপর জলের চাপ ক্রমহ্রাসমান হয়। এর ফলে বুদটি যত ওপরে উঠতে থাকে, ততই তার আয়তন বাড়তে থাকে। অর্থাৎ ঘটনাটি বয়েলের সূত্রানুসারে ঘটে।