একদশ শ্রেণী পরিবেশ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর



1."UNEP-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর - United Nations Environment Programme.
2. কত খ্রিস্টাব্দে 'এনভায়রনমেন্টাল সায়েন্স' গ্রন্থটি প্রকাশিত হয় ?
উত্তর- 1994 খ্রিস্টাব্দে 'এনভায়রনমেন্টাল সায়েন্স' গ্রন্থটি প্রকাশিত হয়
3.ভৌত বা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর:-ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় পদার্থ ও সজীব উপাদানের সমষ্টিকে বোঝায়।
4.স্বভোজীরা কয় প্রকার ও কী কী ?
উত্তর- দু-প্রকার। যথা-(i) আলোকজীবী, (ii) অনালোকজীবী।
5. অচিরাচরিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর- যে শক্তি ব্যবহারে নিঃশেষিত হয় না এবং পরিবেশ দূষণ ঘটায় না-তাকে অচিরাচরিত শক্তি বলে। যেমন – সৌরশক্তি।
6. চিরাচরিত শক্তিগুলি নবীকরণযোগ্য নয় কেন?
উত্তর- চিরাচরিত শক্তিগুলি বেশিরভাগ খনি থেকে প্রাপ্ত খনিজ সম্পদ, যার সঞ্চয় সীমিত এবং এগুলি ব্যবহার করলে পুনরায় ফিরে আসে না। তাই এগুলি নবীকরণযোগ্য নয়।
7.বায়ুমণ্ডলে বায়ুদূষণ কী কী থেকে সৃষ্টি হয় ?
উত্তর -কলকারখানার ধোঁয়া, যানবাহনের দূষিত ধোঁয়া ইত্যাদি থেকে বায়ুমণ্ডলে বায়ুদূষণ সৃষ্টি হয়।
8. গ্রামাঞ্চলে কৃষিজাত দূষক পদার্থগুলি কীভাবে দূষণ ঘটায় ?
উত্তর- বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে সম্মুখস্থ জলাশয়ে পড়ে জলদূষণ ঘটায়। যেমন— কীটনাশক, রাসায়নিক সার, D.D.T.ইত্যাদি।
9.মোটরগাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া কোন্ দূষণ ঘটায় ?
উত্তর- মোটরগাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া বায়ুদূষণ ঘটায়। 
10. পরিবেশের উপাদানগুলি কয় প্রকার ও কী কী ?
উত্তর -পরিবেশের উপাদান দুই প্রকার- (i) সজীব উপাদান, (ii) জড় উপাদান।
11. 'Environmental Science'-এ উল্লিখিত পরিবেশের সংজ্ঞাটি কী?
উত্তর-জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক মানুষকে একত্রে পরিবেশ বলা হয়।
12. পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান কী ?
উত্তর -বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার নানান উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া, প্রতিক্রিয়া বিষয়ক আলোচনাকে পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান বলে।
13. বায়ুমণ্ডল কাকে বলে?
উত্তর -পৃথিবীকে বেষ্টন করে থাকা, ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে প্রায় 2000 km পর্যন্ত যে গ্যাসীয় আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে।
14. স্তু কী?
উত্তর- ক্ষুখমণ্ডল ও শান্তমণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে স্তব্ধস্তুর বলা হয়।
15.অশ্বামণ্ডল কাকে বলে ?
উত্তর- শিলার সমন্বয়ে গঠিত ভূপৃষ্ঠের সবচেয়ে কঠিন আবরণীকে অশ্মমণ্ডল বলা হয় ।
16. সিমা কী?
উত্তর -সিলিকন (Si) ও ম্যাগনেশিয়ামের (Mg) সমন্বয়ে গঠিত স্তরকে সিমা বলা হয়।
17. জীবমণ্ডল কী?
উত্তর- পৃথিবীর মধ্যস্থ যে এলাকায় জীবের অস্তিত্ব দেখা যায় তাকে সামগ্রিক অর্থে জীবমণ্ডল বলা হয়।
18. কমিউনিটি কাকে বলে?
উত্তর -একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও জীবকূলের সমন্বয়কেই কমিউনিটি বলে।
19. বাস্তুতন্ত্র কাকে বলে?
উত্তর -কোনো পরিবেশের সজীব ও অজীব উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়াকে বাস্তুতন্ত্র বলে।
20. সর্বভুক কাদের বলা হয়?
উত্তর -যে সকল প্রাণীরা উদ্ভিদ ও বিভিন্ন স্তরের খাদকদের ভক্ষণ করে। যেমন—মানুষ, কাক।
21. জনসংখ্যা কাকে বলে ?
উত্তর- বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে জনসংখ্যা বলে।
22. জৈবিক ক্ষমতা কাকে বলে?
উত্তর -যে-কোনো পরিবেশে ও অবস্থায় জীবনধারণের ক্ষমতা অক্ষুণ্ণ রাখাকে জৈবিক ক্ষমতা বলে।
23. পরিবেশগত বাধা কী?
উত্তর- যেসব পরিবেশজনিত কারণে জীবদের সংখ্যা বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, তাদের পরিবেশগত বাধা বলে।
24. বহন ক্ষমতা কাকে বলে?
উত্তর- কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় যে সংখ্যায় কোনো প্রজাতির জনসংখ্যা অনন্তকাল ধরে স্থায়িত্ব হয়, তাকে তার বহন ক্ষমতা বলে।
25. জনসংখ্যার চাপ কী ? 
উত্তর -অতিপ্রজতার বা Over population-এর সামগ্রিক ফলকে জনসংখ্যার চাপ বলে।
26.মাটির উপাদানগুলি কী কী ? 
উত্তর -মাটি প্রধানত চারটি উপাদানে গঠিত, যেমন- (1) জ উপাদান, (ii) বায়ু, (iii) জল, (iv) জৈব পদার্থ।
27. রেগোলিথ কী ?
উত্তর -আবহবিকারের প্রভাবে ভূত্বকের ওপরে চূর্ণ-বিচূর্ণ শিলার শিথিল স্তরকে রেগোলিথ বলে।
28. লেনটিক হ্যাবিট্যাট কী ?
উত্তর- জলাভূমি, পুকুর প্রভৃতি আবদ্ধ জলের প্রাকৃতিক বাসভূমিকে লেনটিক হ্যাবিট্যাট বলে।
29. হাইড্রোফাইট কী?
উত্তর- কচুরিপানা, পদ্ম প্রভৃতি উদ্ভিদ জলে জন্মায়, এদের হাইড্রোফাইট বলে।
30. লোটিক হ্যাবিট্যাট কী ?
উত্তর- ঝরনা, নদী প্রভৃতি মুক্ত জলের প্রাকৃতিক বাসভূমিকে লোটিক হ্যাবিট্যাট বলে।
31. সিন ইকোলজি কী ?
উত্তর- যখন একটি জনসংখ্যা বা গোষ্ঠীভুক্ত সকল জীবকে একসঙ্গো আলোচনা করা হয়, তখন ওই বাস্তুতন্ত্রে গোষ্ঠীভুক্ত জীবের ক্রিয়া ও ভূমিকার সম্বন্ধে আলোচনাকে সিন ইকোলজি বলে।
32. ইকোলজিক্যাল নিচ্ কী ?
উত্তর- যে নির্দিষ্ট বাসস্থানে কোনো জীব অবস্থান করে এবং পরিবেশ ও অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পন্ন করে সেই স্থানকে ইকোলজিক্যাল নিচ্ বলে।
33. বাধ্যতামূলক মিথোজীবিত্ব কী?
উত্তর- যখন মিথোজীবিত্ব অবস্থানকারী দুটি জীব পৃথক পৃথকভাবে অবস্থান করতে পারে না, তখন তাকে বাধ্যতামূলক মিথোজীবিত্ব বলে।
34. ইচ্ছামূলক মিথোজীবিত্ব কী ?
উত্তর -কোনো কোনো ক্ষেত্রে দুটি জীব পৃথকভাবে অবস্থান করলেও তাদের মধ্যে মিথোজীবিত্ব দেখা যায়, তাকে ইচ্ছামূলক মিথোজীবিত্ব বলে।
35. সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম কী ? ( X1-15)
উত্তর- সূর্য থেকে দূরবর্তী গ্রহের নাম হল প্লুটো।
36. ডেমস কী ?
উত্তর- কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে উপস্থিত সমগ্রজাতির জীবের বিভিন্ন পপুলেশনকে ডেমস বলে।
37.ইকোটোন কী?
উত্তর -দুটি সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলে। 
38.লিংকন সূচক কী?
উত্তর -চলমান জীবেদের সংখ্যা গণনার ক্ষেত্রে জীবেদের চিহ্নিতকরণ, মুক্তিপ্রদান এবং পুনরায় আবদ্ধকরণের মাধ্যমে সংখ্যা গণনা করাকে লিংকন সূচক বলে।
39. জনসংখ্যার ভাইটাল সূচক কী?
উত্তর -জনসংখ্যার জন্ম ও মৃত্যুর শতকরা অনুপাতকে ওই জনসংখ্যার ভাইটাল সূচক বলে।
40.বহিঃপরজীবী কাকে বলে?
উত্তর -যে সকল পরজীবী পোষকের দেহের বাইরে আবদ্ধ থাকে বা দেহতলে হালকাভাবে প্রোথিত থাকে, তাদের বহিঃপরজীবী বলে। যেমন—উকুন।
41. ভৌত পরিবেশের একটি উদাহরণ দাও।
উত্তর- ভৌত পরিবেশের উদাহরণ হল বায়ু।
42. সামাজিক পরিবেশের একটি উপাদানের নাম লেখো। 
উত্তর -সামাজিক পরিবেশের একটি উপাদান হল সংস্কৃতি।
43. ভারতবর্ষে দেখা যায় এমন একটি বায়োমের নাম লেখো। 
উত্তর- তুন্দ্ৰা বায়োম ৷
44. পরিবেশ ও বসতির মধ্যে সম্পর্ক কী ? (XI-14)
উত্তর -জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বসতির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক মান অনুসারে শহরে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য প্রতি হাজার জন পিছু 7 একক জমির প্রয়োজন। কিন্তু আমাদের দেশে তা সংকুচিত হয়ে 3 একরের কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ জনসংখ্যা বাড়লে পরিবেশে দূষণের হারও বৃদ্ধি পায় এবং বসতি সংকুচিত হয়।
45. 'রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন'-এর মুখ্য বিষয় কী ছিল?
উত্তর -পরিবেশ দূষণ রোধ করে সুস্থায়ী উন্নয়ন করা।
46. পরিবেশের অজৈব উপাদানের একটি উদাহরণ দাও। 
 উত্তর -মাটি, জল ও বায়ু।
47.প্লুটোনিয়াম-239-এর অর্ধজীবন আয়ুষ্কাল কত? উত্তর-.4000 বছর।
48. 'দারিদ্র্যসীমা' বলতে কী বোঝো? (XI-18)
উত্তর -কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য যে নূন্যতম আয়ের প্রয়োজন, তাকে দারিদ্র্যসীমা বলে।
49 . বহন ক্ষমতা কাকে বলে ?
উত্তর :- কোন নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় যে সংখ্যায় কোন প্রজাতির জনসংখ্যা অনন্তকাল ধরে স্থায়ী পায় তাকে তার বহন ক্ষমতা বলে ।
50. বায়োটিক পোটেনশিয়াল বা জৈব ক্ষমতা কাকে বলে ?
উত্তর :- কোন জনসংখ্যার যে সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি দেখায় তাকে তার বায়োটিক পোটেনশিয়াল বা জৈব ক্ষমতা বলে ।
51. 'সাইলেন্ট স্প্রিং' বইটি কার লেখা? (XI-14)
উত্তর-‘সাইলেন্ট স্প্রিং' (1962) বইটি বিচল কারসনের লেখা।
52. UNICEF-এর মতে বাল্যবিবাহের মূল কারণ কী ?
উত্তর- UNICEF-এর মতে বাল্যবিবাহের মূল কারণ দরিদ্রতা।
53. CFC-র ব্যাবসাভিত্তিক নাম কী ?
উত্তর -CFC-র ব্যাবসাভিত্তিক নাম ফ্রেয়ন।
54. WTO-র সম্পূর্ণ নাম কী ?(XI-18)
উত্তর-WTO-র সম্পূর্ণ নাম World Trade Organization |
55. ইনটারন্যাশনাল রাইস ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
উত্তর-ইনটারন্যাশনাল রাইস ইন্সটিটিউট ফিলিপাইনসে অবস্থিত।
56. বিশ্ব ক্যানসার দিবস কবে পালন করা হয় ?
উত্তর -4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়।
57. অত্যধিক সার প্রয়োগে জমির কী পরিবর্তন ঘটে?
উত্তর -অত্যধিক সার প্রয়োগে জমির অম্লতা হ্রাস পায়।
5৪. জাতীয় সবুজ বাহিনী কী ? (XI-14)
উত্তর-স্কুল, কলেজের স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি যে বিশেষ সংগঠন পরিবেশ সম্পর্কে শিক্ষাদান করে এবং মানুষকে সচেতন করে। তাকে জাতীয় সবুজ বাহিনী বলে, যা ইকোক্লাবের সঙ্গে সম্মিলিতভাবে ভারত সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রক দ্বারা পরিচালিত হয়।
59. NGC-র সম্পূর্ণ নাম বলো।
উত্তর- NGC-র সম্পূর্ণ নাম ন্যাশনাল গ্রিন করস (National Green Corps)।
60. মানুষ দ্বারা সৃষ্ট গ্রিনহাউস গ্যাস কোনটি?
উত্তর- মানুষ দ্বারা সৃষ্ট গ্রিনহাউস গ্যাস ক্লোরোফ্লুরো কার্বন (CFC)।
61. বিশ্বায়ন কী?
উত্তর- পৃথিবীর বিভিন্ন দেশগুলির মধ্যে বাণিজ্য সংক্রান্ত বাধা দূর করার প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে।
62. মরুভবন কী?
উত্তর- অরণ্য নিধনের দ্বারা মাটি শুষ্ক করার পদ্ধতিকে মরুভবন বলে।
63. প্রকৃতির বৃক্ক (Kidney of Nature) কাকে বলে?
উত্তর -জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলে।
64. শিক্ষা কী?
উত্তর -এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জ্ঞান, দক্ষতা, অভ্যাস প্রভৃতি বিতরণ করার পদ্ধতিকে শিক্ষা বলে।
65. জমিতে অতিরিক্ত সার দিলে কী হয়?
উত্তর -জমিতে অতিরিক্ত সার দিলে জমির অম্লত্ব বৃদ্ধি পায়।
66. জলে ফ্লোরাইডের প্রভাবে কী রোগ হয় ?
উত্তর- জলে ফ্লোরাইডের প্রভাবে ফ্লুরোসিস রোগ হয়।
67. জলে পারদের প্রভাবে কী রোগ হয় ?
উত্তর- জলে পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়।
68. জলে ক্যাডমিয়ামের প্রভাবে কী রোগ হয় ?
উত্তর -জলে ক্যাডমিয়ামের প্রভাবে ইটাই-ইটাই রোগ হয়।
69. বায়ুবাহিত দুটি রোগের নাম করো।
উত্তর -বায়ুবাহিত দুটি রোগ হল বসন্ত ও যক্ষ্মা।
70. পরজীবীঘটিত দুটি রোগের নাম করো।
উত্তর -পরজীবীঘটিত দুটি রোগ হল ম্যালেরিয়া ও ডেঙ্গু।
71. জলবাহিত দুটি রোগের নাম করো।
উত্তর-" জলবাহিত দুটি রোগ হল হেপাটাইটিস ও টাইফয়েড।
72. বিশ্ব ক্যানসার দিবস কবে পালিত হয় ?
উত্তর -বিশ্ব ক্যানসার দিবস 4 ফেব্রুয়ারি পালিত হয়।
73. বিশ্ব AIDS দিবস কবে পালিত হয় ?
উত্তর- বিশ্ব AIDS দিবস 1 ডিসেম্বর পালিত হয়।
74. The Payment of Gratuity Act কবে চালু হয়?
উত্তর -The Payment of Gratuity Act চালু হয় 1972 খ্রিস্টাব্দে।
75. AIDS-এর পুরো কথাটি কী? (XI-18)
উত্তর- AIDS-এর পুরো কথাটি হল Acquired Immune Deficiency Syndrome |
76. দারিদ্র্যসীমা বলতে কী বোঝো? (XI-18)
উত্তর- কোনো দরিদ্র ব্যক্তির বেঁচে থাকার জন্য ন্যূনতম যে আয়ের প্রয়োজন তাকে দারিদ্র্যসীমা বলে।
77. 'সবুজ বিপ্লব' কাকে বলে ? (XI-18)
উত্তর- উন্নত সংকর বীজের ব্যবহার, রাসায়নিক সার প্রয়োগ, জলসেচের উন্নতি, নানা ধরনের কীটনাশকের ব্যবহার, বীজের সুস্পষ্ট প্রয়োগ, ভূমি সংস্কার ও ব্যাংকিং স্বনির্ভরতা পরিসেবা ইত্যাদি উন্নতির মাধ্যমে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতার যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা ঘটে, তাকে সবুজ বিপ্লব বলে।
78. পৃথিবীর উয়তা বৃদ্ধির সঙ্গে মানব স্বাস্থ্যের সম্পর্ক কী ? (XI-18)
উত্তর- পৃথিবীর উয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রান্তীয় অঞ্চলের রোগ ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ে।
79. 'পুঁজিনিবিড় উন্নয়ন' কাকে বলে? (XI-18)
উত্তর- পুঁজিনিবিড় উন্নয়ন বলতে বোঝায় আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নয়ন। উন্নয়নশীল দেশগুলির উচিত প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়ন বাদ দিয়ে উন্নত দেশের আধুনিকতম প্রযুক্তি আমদানি করে উন্নয়নকে ত্বরান্বিত করা।
80. কোন্ দেশের রেলপথ সবচেয়ে দীর্ঘতম ?
উত্তর- ভারতের রেলপথ সবচেয়ে দীর্ঘতম।
81. ‘মন্ট্রিল প্রোটোকল' কোন্ দেশে সাক্ষরিত হয়েছিল?(XI-15)
উত্তর -কানাডায় ‘মন্ট্রিল প্রোটোকল' সাক্ষরিত হয়েছিল।
82. ‘মন্ট্রিল প্রোটোকল' কত খ্রিস্টাব্দে সাক্ষরিত হয়েছিল?(XI-15)
উত্তর- ‘মন্ট্রিল প্রোটোকল' 16 সেপ্টেম্বর, 1987 খ্রিস্টাব্দে সাক্ষরিত হয়েছিল।
83. গ্রিনহাউস গ্যাসের একটি মুখ্য উৎসের নাম লেখো। (XI-18)
উত্তর -গ্রিনহাউস গ্যাসের একটি মুখ্য উৎস হল রেফ্রিজারেটর/এয়ার কন্ডিশনার/সিমেন্ট কারখানা প্রভৃতি ।
84. সিসা, ক্যাডমিয়াম ও মার্কারি থেকে মানবদেহে কী রোগ সৃষ্টি হয় ?
উত্তর- সিসা থেকে ডিসলেক্সিয়া, ক্যাডমিয়াম থেকে ইটাই-ইটাই এবং পারদ থেকে মিনামাটা রোগ হয়।
85. বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট বলতে কী বোঝো?
উত্তর -বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট বলতে গৃহপালিত প্রাণীদের পরিত্যক্ত আবর্জনা, বিশেষ করে মলমূত্রকে বোঝায়। এইসব পদার্থ জমা হয়ে অণুজীব কর্তৃক পচে বিস্তীর্ণ এলাকায় দূষিত গ্যাস সৃষ্টি করে। বায়ুদূষণ ঘটায় এবং উক্ত পদার্থ জলে মিশে জলদূষণ ঘটায় ।
86. বায়ুদূষণঘটিত কয়েকটি রোগের নাম উল্লেখ করো।
উত্তর- বায়ুদূষণঘটিত উল্লেখযোগ্য কয়েকটি রোগ হল—ব্রংকিঅ্যাল অ্যাজমা বা হাঁপানি, ব্ল্যাক লাং, অ্যাসবেস্টোসিস, লাং ক্যানসার ইত্যাদি।
87. গঙ্গা নদীকে পরিষ্কার রাখতে সাধারণ লোকের গ্রহণযোগ্য খুব কম খরচের দুটি উপায়ের উল্লেখ করো।
উত্তর -(i) শবদেহ ও গার্হস্থ্য আবর্জনা ফেলা এড়ানোর মাধ্যমে। (ii) পারিবারিক ও বাণিজ্যিক কোনো ময়লাযুক্ত তরলকে নদীতে নিষ্কাশন করা থেকে এড়িয়ে চলা ।
88. গ্রিন টেকনোলজি' কাকে বলে? (XI-18) 
উত্তর -যে টেকনোলজির সাহায্যে বাতাসে মিশে থাকা CO2,নাইট্রোজেন সালফারঘটিত গ্যাসের পরিমাণ হ্রাস করা হয়,তাকে গ্রিন টেকনোলজি বলে।
89. MIC কী? MIC দুর্ঘটনা কোথায় ঘটেছিল ?
উত্তর -MIC হল মিথাইল আইসোসায়ানেট গ্যাস। 1984 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের 2-3 তারিখে মাঝরাতে মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে এই দুর্ঘটনা ঘটেছিল।
90. পরিবেশের উপর 'অ্যাসিডিফিকেশন' কী প্রভাব সৃষ্টি করে ? (XI-18)
উত্তর -অ্যাসিডিফিকেশনের ফলে জলজ প্রাণীর সংখ্যা হ্রাস পাবে, বিশেষ করে মাছের সংখ্যা হ্রাস পাবে, কারণ জলতলের মৃত্তিকা এবং জলের অম্লতা বৃদ্ধি।
91. অম্ল বৃষ্টির জলে pH এর মান কত? (XI-18)
উত্তর- অম্ল বৃষ্টির জলে pH এর মান 5.5 এর কম হয়। 92. আর্সেনিক দূষণ থেকে সৃষ্ট একটি রোগের নাম বলো। (XI-18)
উত্তর -আর্সেনিক দূষণ থেকে সৃষ্ট রোগ হল ব্ল্যাকফুট ডিজিজ, লিভার সিরোসিস।
93. মানবদেহে শব্দদূষণের একটি প্রভাবের উল্লেখ করো।(XI-18) 
উত্তর -মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বধিরতা, স্নায়ুচাপ ইত্যাদি দেখা যায়।
94. জৈববিবর্ধন বলতে কী বোঝো?
উত্তর- খাদ্যশৃঙ্খলের বিভিন্ন ট্রপিক স্তরে জীবদের মধ্যে অভঙ্গুর ক্ষতিকারক পদার্থের ধারাবাহিক দ্রুত বৃদ্ধির ঘটনাকে জৈববিবর্ধন বলে। যেমন— পেস্টিসাইট DDT, Aldrin ভারী ধাতু – Pb, Hg, Cd ইত্যাদি।
95. CFC ?
উত্তর -ক্লোরিন, ফুওরিন ও কার্বন নিয়ে গঠিত বিশেষ প্রকারের বায়ুদূষক পদার্থকে বলে ক্লোরোফ্লুওরো কার্বন বা CFC । রেফ্রিজারেটার ও শীতাতপনিয়ন্ত্রক যন্ত্র তৈরির জন্য এটি ব্যবহার করা হয়। CFC স্ট্যাটোস্ফিয়ার স্তরে এসে জমে ওজোন স্তরের ক্ষয় ও গ্রিনহাউস ক্লিয়ার সৃষ্টি করে।
96. BOD কীভাবে পরিমাপ করা যায় ?
উত্তর -কোনো একটি জলাশয়ের জলের নমুনা পাঁচ দিন 20°C তাপমাত্রায় রেখে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কতটা কমে তা দিয়ে BOD অর্থাৎ অক্সিজেন চাহিদার পরিমাপ করা হয়। BOD লিটার প্রতি মিলিগ্রাম (mg) এককে প্রকাশ করা হয়।
97. UV রশ্মি বলতে কী বোঝো?
উত্তর -আলট্রা ভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে UV রশ্মি বলে। UV রশ্মি চামড়ার ক্যানসার ঘটায়। ওজোন স্তরের ক্ষয় হওয়ার ফলে এই রশ্মি পৃথিবীতে বেশি পরিমাণে চলে আসতে পারে।
98. এরোসল কী ?
উত্তর -এরোসল বায়ুতে ভাসমান সূক্ষ্ম বস্তুকণা ।
99. জলাভূমিতে মিথেন উৎপাদনের কারণ কী?
উত্তর -জলাভূমিতে মিথেন উৎপাদনের কারণ জীবাণুর অবাত শ্বসন প্রক্রিয়া।
100. সিসাঘটিত বায়ুদূষণের ফলে শিশুদের কী রোগ হয়?
উত্তর -সিসা ঘটিত বায়ুদূষণের ফলে শিশুদের স্নায়ুতন্ত্র ও মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয় যা ডিসলেক্সিয়া নামে পরিচিত ।।
101. ইউট্রফিকেশন কী ?
উত্তর- ইউট্রফিকেশন জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনা।
102. বাতাসে 'এরোসল'-এর উৎস কী ?(XI-18)
উত্তর- বাতাসের বিভিন্ন ধরনের কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম ভাসমান কণাকে এরোসল বলে। যেমন কুয়াশা।
103. একটি সজীব জলদূষকের নাম কী?
উত্তর -একটি সজীব জলদূষকের নাম ভাইরাস।
104. অবাত শ্বসনকারী ব্যাকটেরিয়া জলে কোন গ্যাসের মাত্রা বৃদ্ধি করে ?
উত্তর -অবাত শ্বসনকারী ব্যাকটেরিয়া জলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের মাত্রা বৃদ্ধি করে।
105. অতিরিক্ত মাত্রায় বনভূমি কাটার ফলে কী পরিণাম লক্ষ করা যাচ্ছে?
উত্তর -অতিরিক্ত মাত্রায় বনভূমি কাটার ফলে মাটির লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাচ্ছে ও CO2-এর পরিমাণ বাতাসে বাড়ছে।
106. মৃত্তিকা দূষণকারী একটি সজীব দূষকের নাম কী ?
উত্তর -মৃত্তিকা দূষণকারী একটি সজীব দূষকের নাম কৃমি।
107. বিপজ্জনক বর্জ্য পদার্থকে অপসারণ করার সহজতম বিজ্ঞানসম্মত পদ্ধতিটি কী?
উত্তর- বিপজ্জনক বর্জ্য পদার্থকে অপসারণ করার সহজতম বিজ্ঞানসম্মত পদ্ধতি হল ইনসিনারেশন বা নিয়ন্ত্রিত দহন অথবা জিওলজিক্যাল ডিসপোসাল।
108. ইনসিনারেশন কী ?
উত্তর- বর্জ্য পদার্থগুলির নিয়ন্ত্রিত দহন হল ইনসিনারেশন।
109. একটি বায়ো-মেডিকেল বর্জ্য পদার্থের নাম কী ? 
উত্তর- একটি বায়ো-মেডিকেল বর্জ্য পদার্থের নাম মানবদেহের ব্যবচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ (কাটা হাত-পা, আঙুলের অংশ ইত্যাদি)।
110. শব্দদূষণের একটি প্রাকৃতিক উৎসের নাম লেখো।
উত্তর -শব্দদূষণের একটি প্রাকৃতিক উৎসের নাম বাজ পড়ার শব্দ।
111. মানবদেহে অতিবেগুনি রশ্মির একটি প্রভাবের উল্লেখ করো। (XI-18)
উত্তর- মানবদেহে অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্যানসার, মেলানোসা হতে পারে, চোখে ছানি পড়তে পারে, প্রজনন ক্ষমতা কমে যায়।
112. পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটলে কোন্ প্রকার দূষণ ঘটে?
উত্তর- পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে।
113. ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী যৌগটির নাম কী?
উত্তর- ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী যৌগটি ক্লোরোফ্লুওরো কার্বন (CFC)।
114. মানব শরীরে অতিবেগুনি রশ্মির সবচেয়ে ক্ষতিকারক প্রভাব কী?
উত্তর- মানব শরীরে অতিবেগুনি রশ্মির সবচেয়ে ক্ষতিকারক প্রভাব ত্বকের ক্যানসার।
115. একটি গ্যাসের নাম বল, যা পৃথিবীতে উন্নায়ন ঘটায় না। (X1-15) 
উত্তর -অক্সিজেন (O2)।
116. জলাশয়ের জল পরিষ্কারের জন্য কোনটি ব্যবহার করা হয়? 
উত্তর -জলাশয়ের জল পরিষ্কারের জন্য ক্লোরেল্লা (Chlorella ) ব্যবহার করা হয়।
117. জাপানি শব্দ 'সুনামি'-র আক্ষরিক অর্থ কী ?
উত্তর- জাপানি শব্দ 'সুনামি'-র আক্ষরিক অর্থ সামুদ্রিক ঢেউ।
118. ফিলিপাইন দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলে?
উত্তর -ফিলিপাইন দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলে ব্যাগুই।
119. মনুষ্যসৃষ্ট একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম করো।
উত্তর- মনুষ্যসৃষ্ট একটি প্রাকৃতিক বিপর্যয় হল পারমাণবিক বোমা বিস্ফোরণ।
120. ফ্লোরাইড দূষণ-এর একটি উৎসের নাম বলো।(XI-19)
উত্তর- অজৈব পদার্থ থেকে ফ্লোরাইড দূষণ ঘটে।
121. ‘তাপ দূষণ' কাকে বলে? (XI-19)
উত্তর- জলরাশি তার নিজের তরল অবস্থার পরিবর্তন না ঘটিয়ে তাপমাত্রা না বাড়িয়েও বিরাট পরিমাণে তাপ শোষণ করতে পারে। জলের এই তাপগ্রাহী গুণের জন্যই নানা শিল্পে ঠান্ডা করার তরল বা কুল্যান্ট হিসেবে জলের ব্যবহার হয়ে থাকে। প্রধানত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই এই জলের ব্যবহার সর্বাধিক। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা এরকম কিছু শিল্প কারখানা থেকে তাই ব্যবহারের পর প্রচুর পরিমাণে উত্তপ্ত জল আবার জলাশয়ে নিঃক্ষেপ করা হয়, ফলে জলের তাপ দূষণ ঘটে।
122. ‘ত্বরান্বিত ইউট্রফিকেশন' কাকে বলে ? (XI-19)
উত্তর- ত্বরান্বিত ইউট্রফিকেশন: মনুষ্যসৃষ্ট নানা কারণে ফসফরাসের পরিমাণ জলে বৃদ্ধি পেলে ইউট্রফিকেশন প্রক্রিয়াটি দ্রুতবেগে ঘটতে থাকে। একে ত্বরান্বিত ইউট্রফিকেশন বলে। 
123. জল পরিশোধনে 'অ্যাবসর্পশন-এর' ভূমিকা কী ? (XI-19 )
উত্তর- অ্যাবসপশনের সাহায্যে জলে মিশ্রিত ধাতুগুলিকে অপসারিত করে জলকে দূষণ মুক্ত করা হয়।
124. বাতাসে কার্বন মনোক্সাইড'-এর একটি উৎসের নাম বলো। (XI-19)
উত্তর -কার্বন মনোক্সাইড-এর উৎস : জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়।
125. একটি গৌণ দূষকের উদাহরণ দাও। (XI-19) 
উত্তর- একটি গৌণ দূষক হল PAN (Peroxy Acetyle Nitrate),O3 প্রভৃতি।
126. কৃষিতে রাসায়নিক সার'-এর ভূমিকা উল্লেখ করো। (XI-19) 
উত্তর- রাসায়নিক সার সরাসরি উদ্ভিদ শোষণ করতে পারে ফলে অনেক দ্রুত গতিতে পুষ্টি জোগাতে পারে। অত্যধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির অম্লত্ব বৃদ্ধি পায়।
127. হাসপাতালের বর্জ্য মানুষের কীরূপ ক্ষতিসাধন করে? (XI-19) 
উত্তর- হাসাপাতালের বর্জ্য যেমন তুলো, গজ, সিরি, ঔষধের খাপ, শিশি-বোতল প্রভৃতি। এই পদার্থগুলি বায়ু, জল, মৃত্তিকাকে দূষিত করে। হাসপাতালের বর্জ্য থেকে নানারকম জীবাণু সমন্বিত রোগের বিস্তার ঘটতে পারে।
128. আবহাওয়া পরিবর্তনের একটি প্রভাব উল্লেখ করো।(XI-19) 
উত্তর- আবহাওয়া পরিবর্তনে প্রভাব : আবহাওয়া পরিবর্তনের ফলে পরিবেশের উন্নতা বৃদ্ধি পাচ্ছে ফলে মেরু দেশের বরফ গলে যাচ্ছে জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
129.জলে নাইটেট'-এর উৎস কী?(XI-19)
উত্তর- জলে নাইট্রেট-এর উৎস ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে জলে নাইট্রেটের পরিমাণ বৃদ্ধি পায়।

130. নিরক্ষীয় ও মেরু অঞ্চলের ওজোন স্তরের ঘনত্ব কত?
উত্তর- নিরক্ষীয় অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব 250 DU এবং মেরু অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব 450 DU |
131. তেজস্ক্রিয়তা সর্বপ্রথম কে আবিষ্কার করেন ?
উত্তর -তেজস্ক্রিয়তা বিজ্ঞানী হেনরি বেকারেল সর্বপ্রথম আবিষ্কার করেন।
132. বাতাসে ‘ওজোন'-এর উৎস কী?
উত্তর- বাতাসে ওজোনের উৎস : বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয়ের ফলে বাতাসে ওজোন (O3) গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়।
133. তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তর- তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রের নাম গিগার-মুলার কাউন্টার।
134. 'G.A.P'-র পুরো কথাটি কী ?(XI-15)
উত্তর -গঙ্গা অ্যাকশন প্ল্যান (Ganga Action Plan) |
135. ফ্লুরোসিস কী?
উত্তর- ফ্লুরাইডের আধিক্যজনিত অস্বাভাবিকতাকে ফ্লুরোসিস বলে।
136. সিউয়েজ কী ?
উত্তর- নর্দমার জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে সিউয়েজ বলে।
137. স্লাজ কী ?
উত্তর- গৃহস্থালির বাসন মাজার ফলে, জামা-কাপড় পরিষ্কার করার ফলে জলে যেসব বর্জ্য দ্রব্য মেশে, তাদের স্লাজ বলে।
138. 'ভূমিকম্পের তীব্রতা বলতে কী বেঝো ? (XI-19)
উত্তর- ভূমিকম্পের তীব্রতা : ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি হয়, তাকে ভূমিকম্পের তীব্রতা বলে। ভূমিকম্পের তীব্রতা যত বেশি হবে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বেশি হবে। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে পরিমাপ করা হয়।
139. G.H.G-এর পুরো কথাটি কী ?(XI-16) 
উত্তর -G.H.G-এর পুরো নাম Green House Gases |
140. ‘সুনামি' কী করে সৃষ্ট হয়?(XI-19)
উত্তর -সুনামির সৃষ্টি : গভীর সমুদ্রের তলদেশে টেকটোনিক পাতের ঘর্ষণজনিত কারণে উদ্‌গত কম্পনের প্রভাবে বিশাল সামুদ্রিক জলোচ্ছাসের সৃষ্টি হয়, যাকে জাপানি ভাষায় সুনামি বলে।
141. রিজার্ভার পুল কী ?
উত্তর- যে রাসায়নিক বস্তুসমূহ প্রকৃতিতে সঞ্চিত থাকে তাদের রিজার্ভার পুল বলে।
142. সাইক্লিক্যাল পুল কী ?
উত্তর- যেসব রাসায়নিক বস্তুসমূহ জীবদেহ ও প্রকৃতির মধ্যে আবর্তিত হতে থাকে তাদের সাইক্লিক্যাল পুল বল।
143.কোন্ ব্যাকটেরিয়া থেকে হাইড্রোজেন পাওয়া যায় ?
উত্তর- E. coli ব্যাকটেরিয়া থেকে হাইড্রোজেন পাওয়া যায়।
144. মিশ্র খনিজ তেলের মধ্যে কোন্ রাসায়নিক উপাদানটি থাকে?
উত্তর -মিশ্র খনিজ তেলের মধ্যে রাসায়নিক প্যারাফিন উপাদানটি থাকে।
145.শক্তির মূল উৎস কী?
উত্তর -শক্তির মূল উৎস সৌর শক্তি।
146.কোন্ প্রকার কয়লার মধ্যে 90-95% কার্বন থাকে?
উত্তর -অ্যানথ্রাসাইট কয়লার মধ্যে 90-95% কার্বন থাকে।।
147.ভূগর্ভস্থ উত্তাপ থেকে কোন্ প্রকার শক্তি উৎপাদন করা হয়?
উত্তর -ভূগর্ভস্থ উত্তাপ থেকে ভূতাপীয় শক্তি উৎপাদন করা হয়।
148.শক্তি কাকে বলে?
উত্তর -কাজ করার ক্ষমতাকে শক্তি বলে।
149.নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে বাণিজ্যিক কাজে কত শক্তি আসে?
উত্তর -নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে বাণিজ্যিক কাজে 82% শক্তি আসে।
150.প্রচলিত শক্তির উৎসগুলি কী কী ?
উত্তর -প্রচলিত শক্তির উৎসগুলি হল কয়লা, খনিজ তেল, জলস্রোত শক্তি ইত্যাদি।
151. নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি কী কী?
উত্তর -নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি হল জলপ্রবাহের শক্তি,জোয়ারভাটা শক্তি ইত্যাদি।
152.উচ্চশ্রেণির কয়লা কোন্ যুগে সৃষ্টি হয়?
উত্তর -উচ্চশ্রেণির কয়লা কার্বনিফেরাস যুগে সৃষ্টি হয়।
153. বাদামি বর্ণের নিকৃষ্টতম কয়লা কোনটি ?
উত্তর- লিগনাইট কয়লা বাদামি বর্ণের নিকৃষ্টতম কয়লা।
154. ক্রুড ওয়েল কী ?
উত্তর- ভূগর্ভ থেকে নলকূপের মাধ্যমে যে পেট্রোলিয়াম সংগৃহীত হয় তা হল ক্রুড ওয়েল।
155. ভারতের খনিজ তেল উৎপাদক কেন্দ্রের নাম কী কী ? 
উত্তর- ভারতের খনিজ তেল উৎপাদন কেন্দ্রগুলি হল অসমের ডিগবয়, লাকোয়া; গুজরাটের ঢোলকা, সানন্দ ইত্যাদি।
156. সোলার ড্রায়ার কী ?
উত্তর -সৌরশক্তির সাহায্যে পরিচালিত যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে কৃষিজাত সামগ্রীর শুষ্ককরণ করা হয়।
157. বায়োডিজেল কোন্ উদ্ভিদ থেকে পাওয়া যায়
উত্তর- Jatropha curcas থেকে বায়োডিজেল পাওয়া যায়।
158. বিংশ শতাব্দীর শেষে পৃথিবীতে শক্তির প্রধান উৎস কোনটি?
উত্তর -খুনিজ তেল বিংশ শতাব্দীর শেষে পৃথিবীতে শক্তির প্রধান উৎস।
159. ভারতবর্ষের 'তারাপুর অঞ্চল কিসের জন্য বিখ্যাত ? (XI-15) 
উত্তর- পারমাণবিক কেন্দ্রের জন্য বিখ্যাত।
160. একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও ।
উত্তর- কয়লা একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ।
161.পর্ণ, কোন্ প্রকার শক্তিকে সাদা কয়লা বলে?
উত্তর- জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলে।
162. মোনাজাইট কী ?
উত্তর -থোরিয়ামের একটি আকরিক মোনাজাইট।
163. বিশ্বের সমগ্র জীবাশ্ম জ্বালানির কত শতাংশ কয়লা ? 
উত্তর -বিশ্বের সমগ্র জীবাশ্ম জ্বালানির 75 শতাংশ কয়লা।
164. ফোটোভোল্টাইক কোশে ব্যবহৃত ধাতুটির নাম কী?
উত্তর- ফোটোভোল্টাইক কোশে ব্যবহৃত ধাতুটি সিলিকন।
165. O.T.E.C-এর পুরো কথাটি কী?(XI-16)
উত্তর -O.T.E.C-এর পুরো কথা-Ocean Thermal Energy Conversion |
166. আগামী 2020 খ্রিস্টাব্দে ভারতে মোট কত বায়ু বিদ্যুৎ উৎপাদন হবে?
উত্তর- আগামী 2020 খ্রিস্টাব্দে ভারতে মোট 15,000 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন হবে।
167. এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোন্ দেশে অবস্থিত?
উত্তর -এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র চিনে অবস্থিত।
168. কোন্ কয়লার তাপন ক্ষমতা সবচেয়ে বেশি?
উত্তর- অ্যানথ্রাসাইট কয়লার তাপন ক্ষমতা সবচেয়ে বেশি।
169. এখনও ভারতে কত পরিমাণ কয়লা সঞ্চিত আছে ?
উত্তর- এখনও ভারতে 500 কোটি টন কয়লা সঞ্চিত আছে।
170. মনুষ্যসৃষ্ট একটি বিপর্যয়ের নাম লেখো। (XI-15)
 উত্তর -মনুষ্যসৃষ্ট একটি বিপর্যয় হল – ভোপাল গ্যাস দুর্ঘটনা।
171. কোন্ শৈবাল থেকে হাইড্রোজেন পাওয়া যায়? উত্তর- ক্লোরোয়া ও ব্ল্যামাইডোমোনাস থেকে হাইড্রোজেন পাওয়া যায়।
172.মিথেন গ্যাসের তাপন মূল্য কত?
উত্তর- মিথেন গ্যাসের তাপন মূল্য 5781 kcal /m3 |
173. কোন্ অণুজীব ইলেকট্রন গ্রাহক ৰূপে CO, ব্যবহার করে এবং মিথেন উৎপন্ন করে?
উত্তর- Methanococcus Methanobacterium অণুজীব ইলেকট্রনগ্রাহক রূপে CO2 ব্যবহার করে ও মিথেন উৎপন্ন করে।
174. বায়োডিজেল পাওয়া যায় এমন একটি উদ্ভিদের নাম করো। (XI-15)
উত্তর -Pongamia pinnata থেকে বায়োডিজেল পাওয়া যায়।
175. IFMA-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর- IFMA-এর সম্পূর্ণ নাম International Facility Man agement Association I
176. দুটি প্রোডিউসার গ্যাসের নাম করো।
উত্তর -দুটি প্রোডিউসার গ্যাস হল মিথেন ও হাইড্রোজেন।
177. 'ফটোভোল্টিক প্রযুক্তি' বলতে কী বোঝো? (XI-19)
উত্তর -ফটোভোন্টিক প্রযুক্তি : যে প্রযুক্তির সাহায্যে সূর্যরশ্মিকে সরাসরি বিদ্যুৎশক্তিতে পরিবর্তিত করা হয়, তাকে ফটোভোন্টিক প্রযুক্তি বলে।
178. 'প্রাকৃতিক গ্যাস' কীভাবে তৈরি হয়? (XI-19)
উত্তর- প্রাকৃতিক গ্যাস : উচ্চতাপ ও চাপে ভূগর্ভস্থ জৈব পদার্থের ক্রম বিবর্তনের ফলে বিভিন্ন আণবিক গঠনের হাইড্রোকার্বনের মিশ্রণে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়।
179. জলবিদ্যুৎ প্রকল্পের একটি অসুবিধার কথা বলো। (XI- 19)
উত্তর -জলবিদ্যুৎ প্রকল্পের অসুবিধা : জলবিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য ভূমির ঢাল ও যেসকল নদীগুলি নিত্যবহ নয় তাদের বৃষ্টির জলের উপর নির্ভর করতে হয়। তাই বর্ষাকালে ব্যতীত জলবিদ্যুৎ উৎপাদন করা অনেক সময় সম্ভব হয় না।
180. ফেনল-এর একটি ব্যবহারের উল্লেখ করো। XI-19)
উত্তর- ফেনল-এর ব্যবহার: ফেনল জীবানুনাশক হিসেবে এবং ঔষধ উৎপাদনে ব্যবহৃত হয়।
181. 'জ্বালানি কোশ' কাকে বলে? (XI-19) 
উত্তর -জ্বালানি কোশ: যে কোশের মাধ্যমে ইলেকট্রোকেমিক্যাল-এর জ্বালানির রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎশক্তিতে এবং তাপশক্তিতে রূপান্তরিত করতে পারে সেই কোশকে জ্বালানি কোশ বলে। এই কোশগুলির জন্য অনেকরকম উপযুক্ত জ্বালানি পাওয়া যায়। এদের মধ্যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন মিশ্রিত যৌগই হল সবথেকে উপযুক্ত।
182. জৈব জ্বালানি শক্তির একটি অসুবিধার দিক বলো। (XI-17)
উত্তর- জৈব জ্বালানি শক্তির অসুবিধাগুলি হল- এটি ছোট্ট স্থানীয়এলাকায় সীমাবন্ধ এবং এই শক্তির পরিবহণও অসুবিধাজনক।
183. 'IREDA'-র পুরো কথাটি কী?(XI-17) 
উত্তর-ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা |
184. কয়লাজাত আলকাতরার একটি ব্যবহারের উল্লেখ করো। (XI-17) 
উত্তর -কৃত্রিম তত্ত্ব উৎপাদনে ও রঞ্জক উৎপাদনে ব্যবহৃত হয়।
185. ভূতাপশক্তির একটি অসুবিধার উল্লেখ করো। (X1-18) 
উত্তর- ভূতাপশক্তির অসুবিধা হল এটি ছোটো স্থানীয় এলাকায় সীমাবদ্ধ, ক্ষয়জনিত সমস্যা খুব বেশি।
186. কালা গ্যাস-এর একটি ব্যবহারের উল্লেখ করো। (XI-18) 
উত্তর- কয়লা গ্যাস বা কোল গ্যাস বিভিন্ন শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।