দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন (2024)

1. শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। [WBCHSE '15]
অথবা, 
শিক্ষাপ্রযুক্তির প্রয়োজনীয়তা অলোচনা করো। 
অথবা, 
শিক্ষায় প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো।

উত্তর -শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান :-
1.শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে : ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে প্রযুক্তিবিদ্যা বিশেষ ভূমিকা পালন করে।
2.পাঠক্রম নির্ধারণে : শিক্ষার লক্ষ্য নির্ধারণে উপযুক্ত পাঠক্রম নির্বাচনে শিক্ষাপ্রযুক্তি বিশেষ দায়িত্ব পালন করে।
3.বিজ্ঞানসম্মত উপস্থাপন : শিক্ষাকে বিজ্ঞানসম্মত করতে ওয়েবসাইটের মাধ্যমে বহু তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন দ্বারা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সম্ভব হয়।
4.ব্যক্তিভিত্তিক শিখন : শিক্ষাপ্রযুক্তির সাহায্যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব পছন্দ, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী অগ্রসর হতে পারে।
5. শিক্ষা উপকরণের ব্যবহার : পঠনপাঠনের জন্য বর্তমানে যে-সমস্ত উপকরণ ব্যবহার করা হয় যেমন— চার্ট, মডেল, স্লাইড, ওভারহেড প্রোজেক্টর ইত্যাদি প্রযুক্তিবিদ্যার অবদান।
6. মূল্যায়ন প্রক্রিয়া : আজকের দিনে শিক্ষাপ্রযুক্তি মূল্যায়ন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন— MCQ বা বহুবিকল্পভিত্তিক প্রশ্নের উত্তরপত্র দেখা, মার্কশিট তৈরি করা, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ প্রভৃতি। 
7 সুপ্ত প্রতিভার বিকাশ : সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে।

৪. শিক্ষাপ্রশাসন ক্ষেত্রে প্রযুক্তি : নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যবিস্তার, ভরতির আবেদনপত্র, ভরতি তালিকা প্রস্তুত ইত্যাদি ক্ষেত্রে শিক্ষাপ্রযুক্তির ব্যবহার সক্রিয়।
এছড়া বর্তমান শিক্ষাক্ষেত্রে শিক্ষাপ্রযুক্তির অন্যান্য গুরুত্ব হল- (I) উন্নত পাঠপরিকল্পনা, (II) ব্যক্তিভিত্তিক শিক্ষণ, (III) শিক্ষণ মডেল, (iv) শিক্ষা উপকরণের বিকাশ, (v) প্রথাবহির্ভূত শিক্ষা ইত্যাদি।

2. শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো।
 [WBCHSE '19, '17] 
অথবা, 
শিক্ষায় শিক্ষাপ্রযুক্তির অবদান আলোচনা করো।

উত্তর -শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার :
1. বহুধা মাধ্যম : বহুধা মাধ্যম বা Multimedia-র মাধ্যমে পড়ানোর ফলে শিক্ষণীয় বিষয় আকর্ষণীয় হচ্ছে এবং শিক্ষার গুণগত মানও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।
2 .অনুশিক্ষণ : অনুশিক্ষণ হল শিখন-শিক্ষণ ক্ষেত্রে একটি আধুনিক বিশ্লেষণাত্মক পদ্ধতি। এর মাধ্যমে শিক্ষকদের উন্নত মানের শিক্ষাদান করা যায়।
3. গণমাধ্যম ও ওভারহেড প্রোজেক্টর : গণমাধ্যম ও ওভারহেড প্রোজেক্টরের মাধ্যমে পড়ানোর ফলে বিষয়বস্তুকে সহজে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করা যায় ।
4.প্রোগ্রাম শিখন : শিক্ষাপ্রযুক্তি বিজ্ঞানের প্রোগ্রাম শিখনব্যবস্থা শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এখানে বিষয়বস্তুকে ছোটো ছোটো উপ-এককে বিভক্ত করা সম্ভব হয় ।
5.তথ্যপ্রযুক্তি : তথ্যপ্রযুক্তি (Information Technology): বিকাশের ফলে শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান আহরণ করতে পারছে।


* 3. কম্পিউটারের শিক্ষামূলক অবদান বা উপযোগিতাগুলি লেখো। 
অথবা, 
শ্রেণিকক্ষে কম্পিউটারের ব্যবহারগুলি উল্লেখ করো।
[WBCHSE '18, '11, '09, '07]
অথবা,
 শিখন-শিক্ষণে কম্পিউটারের গুরুত্ব আলোচনা করো।

উত্তর- শিক্ষাক্ষেত্রে কম্পিউটার-এর অবদান :
1 শিক্ষার বিষয়বস্তু উপস্থাপনে : কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ শিক্ষণীয় বিষয়বস্তুকে শ্রেণিকক্ষে একসঙ্গে উপস্থাপন করা যায় এবং শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কেও শিক্ষক অবগত হতে পারে। এ ছাড়া
i) শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এগোতে পারে। (ii) শিক্ষকের কাজের চাপ কমে। (iii) বিষয়বস্তুকে একসঙ্গে উপস্থাপন করা যায়।
2. গণিত শিক্ষা : কম্পিউটার ক্লাসরুমে গণিতের বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে পারে। শিক্ষার্থীরা অনেক বেশি মনোযোগী হয় ।
3. ক্ষমতা ও উৎসাহ : শিক্ষার্থীরা নিজেদের ক্ষমতা এবং উৎসাহ বা আগ্রহ অনুযায়ী কম্পিউটারকে ব্যবহার করে অগ্রসর হওয়ার সুযোগ পায় ।
4.সময় ও শ্রম : শিক্ষার্থীরা একদিকে যেমন কম্পিউটারের মাধ্যমে তাদের কাজের সময়ের পুরোটাই কাজে লাগাতে পারে,তেমনি তাদের সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হয়।
5. পরিকল্পনা গ্রহণ : শিক্ষার্থীরা তাদের কাজের ফলাফল খুব দ্রুত জানতে পারে এবং কম্পিউটারকে কেন্দ্র করে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে পারে।
6. ভাষা শিক্ষা : শিক্ষার্থীদের সঠিকভাবে লিখতে-পড়তে শেখাতে, ত্রুটি সংশোধনের মাধ্যমে কম্পিউটার শিখনে সাহায্য করে।
7. সমস্যাসমাধানমূলক শিখন : শিক্ষার্থীর শিখনে, স্বাধীনচিন্তা বিকাশে, সঠিক সিদ্ধান্ত গ্রহণে কম্পিউটার সাহায্য করে।
৪ গবেষণা : ইনটারনেটের মাধ্যমে দেশ-বিদেশের তথ্য আহরণে, শিক্ষার্থীদের গবেষণার কাজে কম্পিউটারের অবদান অনেক।
9 পুনঃশিখন : বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীরা, কম্পিউটারের সাহায্যে পূর্বের পাঠ গ্রহণ করে। CID শিখনের দৃঢ় অভিজ্ঞতা হয় ও ভুল ধারণা দূর হয় । এ অনুশীলনমূলক : অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়বস্তুগত
10.দক্ষতা বৃদ্ধি করা যায়: (1) শিক্ষার্থী নিজের ইচ্ছেমতো অনুশীলনকরতে পারে। (ii) অনুশীলনের অগ্রগতি সম্পর্কে অবগত হয়।