দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. Eastern Himalaya hotspot - এ কী কী গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাধিক্য দেখা যায় ?
উত্তর -Magnolia, Betula প্রভৃতি।
2. Western Ghats hotspot-র অন্তর্গত অঞ্চলগুলি কী কী ?
উত্তর -সাইলেন্ট ভ্যালি, অগস্তমালাই পর্বতমালা, আমামবালম অঞ্চল ইত্যাদি।
3. জীববৈচিত্র্য কী ?
উত্তর -বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায়, তাকে জীববৈচিত্র্য বলে।
4. আলফা বৈচিত্র্য কী ?
উত্তর -একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায়।
5. গামা বৈচিত্র্য কী ?
উত্তর- একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীবপ্রজাতির সামগ্রিক বৈচিত্র্যতা।
6. অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর -Ficus religiosa.
7. ভারতবর্ষের লুপ্তপ্রায় সরীসৃপের নাম কী কী ?
উত্তর- কুমির, ঘড়িয়াল।
8. ভারতবর্ষের লুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম কী কী ?
উত্তর -এক শৃঙ্গ গন্ডার, এশিয়ার সিংহ।
9. ভারতবর্ষের দুটি অভয়ারণ্যের নাম কী কী?
উত্তর - কর্ণাটকের বন্দিপুর, পশ্চিমবঙ্গের সুন্দরবন।
10. ভারতবর্ষের দুটি জাতীয় উদ্যানের নাম কী কী ?
উত্তর -মধ্যপ্রদেশের কানহা, উত্তরপ্রদেশের করবেট।
11. ইন-সিটু সংরক্ষণ কী ?
উত্তর- প্রাকৃতিক বাসস্থানে জীববৈচিত্র্যের সংরক্ষণ।
12. এক্স-সিটু সংরক্ষণ কী ?
উত্তর- উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতি।
13. 1972 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর -ব্রাজিলের রিও-ডি-জেনিরিও শহরে।
14. বাজ ও চিল জাতীয় পাখির উচ্চ মৃত্যু হারের কারণ কী?
উত্তর -কীটনাশকের যথেচ্ছ ব্যবহার।
15. জাতীয় সংরক্ষণ আইন কবে চালু হয় ?
উত্তর -1972 খ্রিস্টাব্দে।
16. জীববৈচিত্র্য আইন কবে চালু হয়?
উত্তর -2002 খ্রিস্টাব্দে।
17. বনসংরক্ষণ আইন কবে চালু করা হয় ?
উত্তর -1980 খ্রিস্টাব্দে।
18. উন্নয়নশীল দেশের 80% লোকের স্বাস্থ্য রক্ষায় চিরাচরিত ওষুধগুলির উৎস কী?
উত্তর -উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ উৎস।
19. পাটের বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর -Corchorus capsularis.
20. ভেড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর -Ovis aries.
21. সাইট্রাস ইন্ডিকা ভারতের কোথায় পাওয়া যায়?
উত্তর- মেঘালয় রাজ্যের তুরা জেলায়।
22. প্রশান্তিদায়ক ঔষুধ রেসারপিন পাওয়া যায় কোন্ গাছ থেকে?
উত্তর- সর্পগন্ধার পাতা থেকে।
23. লুপ্ত কোন্ উদ্ভিদ প্রজাতিকে বোটানিক্যাল গার্ডেনে জীবিত দেখা গেছে?
উত্তর -সোফেরা টরোনিরো।
24. সিংহের বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর -Panthera leo persica,
25. শিমুলের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর -Bombax ceiba.
26. নেরিসের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর -Nereis pelagica.
27. আরশোলার বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর -Periplaneta americana.
28. পেলিকানের বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর -Pelecanus sp.
29. নারকেলের বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর -Cocos nucifera.
30. গমের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর -Triticum aestivum.
31. ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প কোনটি?
উত্তর -ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প হল গুজরাটের গির সংরক্ষিত বন।
32. গার্হস্থ্য জীববৈচিত্র্য কাকে বলে?
উত্তর -কোনো অঞ্চলে মানুষের প্রয়োজন পূরণে গৃহপালিত প্রাণী ও কৃষিজ ফসলের বৈচিত্র্যকে গার্হস্থ্য জীববৈচিত্র্য বলে।
33. ইউক্যালিপটাস গাছ কোন দেশ থেকে ভারতে এসেছে?
উত্তর -ইউক্যালিপটাস গাছ অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছে।
34. ভারতে অবস্থিত জাতীয় উদ্যানের সংখ্যা কত?
উত্তর- ভারতে অবস্থিত জাতীয় উদ্যানের সংখ্যা 92টি।
35. বায়ো ব্যাংক কী ?
উত্তর -যে এক্স-সিটু পদ্ধতিতে পরাগরেণু, বীজ, শুক্রাণু, ডিম্বাণু বা জিন যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হয়, তাকে বায়ো ব্যাংক বলে।
36. মেগা জীববৈচিত্র্যের দেশগুলির মধ্যে ভারতের স্থান কত ? 
উত্তর -মেগা জীববৈচিত্র্যের দেশগুলির মধ্যে ভারতের স্থান দশম
37. UNESCO-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর- United Nations Educational Scientific and Cul- tural Organization
38. একটি অবলুপ্ত পাখির উদাহরণ দাও।
উত্তর -একটি অবলুপ্ত পাখির উদাহরণ হল ডোডো পাখি ।
39. বিরল প্রজাতির উদাহরণ দাও।
উত্তর- ঘড়িয়াল - Gavialis gangeticus, মরু বিড়াল - Felis silvestris |
40. ক্ষয়প্রাপ্ত প্রজাতির উদাহরণ দাও।
উত্তর- লেপার্ড ক্যাট – Felis হনুমান - Presbytis geei bengalensis, সোনালি
41. দারুণভাবে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও।
উত্তর -বারবেরিস উদ্ভিদ - Berberis nilghiriensis, পিগমি শুকর - Sus salvanius 1
42. BSI-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর -Botanical Survey of India
43. মেগা জীববৈচিত্র্যের দেশগুলি পৃথিবীর কোন অঞ্চলের অন্তর্গত?
উত্তর -মেগা জীববৈচিত্র্যের দেশগুলি পৃথিবীর ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত।
44. ভারত মার্কিন প্রকল্পের অধীনে ভারতে কত খ্রিস্টাব্দে জাতীয় জিন ভাণ্ডার গড়ে উঠেছে?
উত্তর -ভারত মার্কিন প্রকল্পের অধীনে ভারতে 1988 খ্রিস্টাব্দে জাতীয় জিন ভাণ্ডার গড়ে উঠেছে।
45. স্ট্যান্ডিং রূপ কী?
উত্তর -বিভিন্ন ট্রফিক স্তরের জীবগোষ্ঠীর মোট বস্তুকে স্ট্যান্ডিং প বলে।
46. ভারতের মোট অভয়ারণ্যের সংখ্যা কত?
উত্তর -ভারতের মোট অভয়ারণ্যের সংখ্যা 500টি।
47. বন্যপ্রাণী সপ্তাহ কবে পালিত হয় ?
উত্তর -বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয় 1-7 অক্টোবর।
48. বিশ্বপ্রাণী বাসস্থান দিবস কবে পালিত হয় ?
উত্তর- বিশ্বপ্রাণী বাসস্থান দিবস পালিত হয় ও অক্টোবর।
49. ভারতবর্ষের একটি প্রদেশের নাম করো যেখানে 'রেইন ফরেস্ট' দেখতে পাওয়া যায়।
উত্তর -আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 'রেইন ফরেস্ট' দেখতে পাওয়া যায়।
50. সমগ্র পৃথিবীর মোট কত শতাংশ উদ্ভিদ ভারতে পাওয়া যায় ?
উত্তর- সমগ্র পৃথিবীর মোট 11.8 শতাংশ উদ্ভিদ ভারতে পাওয়া যায়।
51. একটি পাখির নাম বলো যা শুধু ভারতবর্ষের নারকোন্দম দ্বীপে দেখতে পাওয়া যায়।(HS '15)
উত্তর -পাখিটি হল - Hornbill Rhyticeros narcondami)
52. ভারতবর্ষের একটি 'জীববৈচিত্র্য হটস্পট'-এর নাম লেখো।(HS '15)
উত্তর- ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পট হল Western Ghat
53. WWF-এর পুরো কথাটি কি ?(HS '15) 
উত্তর -WWF-World Wildlife Fund World Wide Fund for Nature I
54. ভারতবর্ষের কোন্ প্রদেশে 'নাচুনে হরিণের' দেখা মেলে ? (HS '15)
উত্তর -ভারতবর্ষের মণিপুরে দেখা যায়।
55. ভারতবর্ষের একটি বনাঞ্চলের নাম করো যেখানে গোল্ডেন ল্যাঙ্গুর দেখতে পাওয়া যায় ? (HS '15)
উত্তর -ইস্টার্ন হিমালয়-র বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। 56. ভারতবর্ষের একটি প্রদেশের নাম করো যেখানে ‘রেইন ফরেস্ট' দেখতে পাওয়া যায় । (HS '15)
উত্তর -আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 'রেইন ফরেস্ট' দেখতে পাওয়া যায়।
57. জিন সমাহার কাকে বলে?(HS '16)
উত্তর -কোনো এক প্রজাতির ভিতর যত জিন থাকে তাকে বলা হয় ওই প্রজাতির জিন সমাহার বা জিন পুল।
58. ভারতবর্ষে একটি জায়গার নাম বলো যেখানে প্রবাল প্রাচীর দেখা যায় । (HS '16)
উত্তর- ভারতবর্ষে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মান্নার উপকূলে প্রবাল প্রাচীর দেখা যায়।
59. কত খ্রিস্টাব্দে 'ন্যাশনাল বায়োডাইভারসিটি অথরিটি' প্রতিষ্ঠিত হয়েছিল ?(HS '16) 
উত্তর- 2003 খ্রিস্টাব্দের 1 অক্টোবর 'ন্যাশানাল বায়োডাইভারসিটি অথরিটি' প্রতিষ্ঠিত হয়েছিল।
60. একটি গাছের নাম করো যা রক্তচাপ কমানোর ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়।(HS '16)
উত্তর -সর্পগন্ধা (Rauvolfia serpentina) রক্তচাপ কমানোর ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়।
61. দিহাং দেবাং জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা ভারতবর্ষে কোন্ প্রদেশে অবস্থিত? (HS '16)
উত্তর -দিহাং দেবাং জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা ভারতবর্ষের অরুণাচল প্রদেশে অবস্থিত।
62. ভারতবর্ষের একটি ‘জৈব বৈচিত্র্য হটস্পট'-এর নাম লেখো। (HS '17)
উত্তর -ভারতবর্ষের একটি জৈববৈচিত্র্য হটস্পট-এর নাম হল পূর্ব হিমালয় হটস্পট অথবা পশ্চিমঘাট পর্বতমালা।
63. 'IUCN-এর পুরো কথাটি কী ?(HS '17) 
উত্তর-IUCN-এর পুরো নাম – International Union for Conservation of Nature and Natural Resources |
64. ভারতবর্ষের একটি বিশ্ব ঐতিহ্যময় স্থান'-এর উদাহরণ দাও।(HS '17)
উত্তর- ভারতবর্ষের একটি বিশ্ব ঐতিহ্যময় স্থান হল গাঙ্গেয় বদ্বীপ সুন্দরবন।
65. প্রকৃতিতে মানুষ-বন্যপশুর সংঘাতের একটি উদাহরণ দাও। (HS '17)
উত্তর- বনভূমির মধ্য দিয়ে রেল পথ বিস্তারের ফলে বনভূমির হাতি কাটা পড়ছে। আবার কুমির, বাঘ বা চিতাবাঘ কর্তৃক মানুষ ভক্ষণ মানুষ-বন্যপশু সংঘাতের একটি উদাহরণ।
66. ভারতবর্ষের একটি আগন্তুক উদ্ভিদের নাম বলো। (HS '17) 
উত্তর -ভারতবর্ষের একটি আগন্তুক উদ্ভিদ হল মেক্সিকো থেকে আসা বাহারি গাছ ল্যান্টানা ক্যামেরা ।
 67. ভারতবর্ষের একটি বিপন্ন বন্য পশুর নাম বলো। (HS '17)
উত্তর- ভারতবর্ষের একটি বিপন্ন বন্য পশু হল রেড পান্ডা (Ailurus fulgens)।
68. ‘রেড ডাটা বুক' কাকে বলে ? (HS '17) 
উত্তর -IUCN নামে আন্তর্জাতিক সংস্থা বিপন্ন প্রজাতিদের সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত। এই সংস্থায় SSC-এর উদ্যোগে রচিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংকলিত পুস্তককে রেড ডাটা বুক বলে। এটি 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
69. ভারতবর্ষে কোন্ রাজ্যে গির অরণ্য অবস্থিত ? (HS 18 ) 
উত্তর -ভারতবর্ষে গুজরাটে গির অরণ্য অবস্থিত।
70.ভারতীয় পেট্রোলিয়াম আইন চালু হয় কবে ?
উত্তর -1934 খ্রিস্টাব্দে ভারতীয় পেট্রোলিয়াম আইন চালু হয় ।
71. খনি ও খনিজ আইন কবে চালু হয়?
উত্তর -1957 খ্রিস্টাব্দে খনি ও খনিজ আইন চালু হয়।
72. NCEP পুরো কথাটি কী ?
উত্তর -National Committee for Environmental Protec- tion |
73. পরিবেশ সুরক্ষা দিকটি সুনিশ্চিত করতে ভারত সরকার কোন্ আইন প্রণয়ন করে ?
উত্তর -পরিবেশ সুরক্ষা আইন (1986 খ্রিস্টাব্দে)।
74. ‘পরিবেশ রক্ষা' ব্যাপারটি সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে গৃহীত হয় ?
উত্তর -1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনের মাধ্যমে ।
75. ভারতের মোট জনসংখ্যা কত কোটি ছাড়িয়ে গেছে?
উত্তর -100 কোটি।
76. ভারতীয় মান নির্ধারক সংস্থা পানীয় জলে আর্সেনিকের পরিমাণ কতটা পর্যন্ত থাকা দূষণমুক্ত তা নির্দিষ্ট করেছে?
উত্তর - 0.05 মিলিগ্রাম/লিটার পর্যন্ত থাকা দূষণমুক্ত তা নির্দিষ্ট করেছে।
77. উন্নত দেশগুলি জীবনযাত্রার মান ও উন্নয়নের যথেষ্ট বিকাশ ঘটিয়েছে কীভাবে ?
উত্তর -নানাভাবে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে।
78. ধনী দেশ আরও ধনী হচ্ছে কেন?
উত্তর -অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাওয়ার ফলে।
79. 1972 খ্রিস্টাব্দে স্টকহোমে রাষ্ট্রসংঘের প্রথম কোন্ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর - মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন।
80. মানব পরিবেশ সম্মলনে কোথায় ও কোন্ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর- সুইডেনের স্টকহোমে, 1972 খ্রিস্টাব্দে (5 থেকে 16 জুন)।
81. প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনে (1972) কতগুলি নীতি নির্ধারিত হয়েছিল ?
উত্তর -26টি নীতি নির্ধারিত হয়েছিল।
82. ভারত সরকার কর্তৃক পরিবেশ দফতর বিভাগ কবে স্থাপিত হয়েছিল?
উত্তর -1980 খ্রিস্টাব্দের 1 নভেম্বর স্থাপিত হয়েছিল।
83. পরিবেশ মন্ত্রক কবে চালু হয়?
উত্তর -1985 খ্রিস্টাব্দে চালু হয়।
84. 1972 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর-ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে অনুষ্ঠিত হয়েছিল।
85. 1972 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন কতদিন ধরে চলেছিল ?
উত্তর -3 জুন থেকে 14 জুন পর্যন্ত চলেছিল।
86. কলকাতা হাইকোর্ট নির্দেশিত শব্দদূষণ নিবারক আইন কবে থেকে চালু হয় ?
উত্তর -1996 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে শব্দদূষণ নিবারক আইন চালু হয়।
87. সহনশীল শব্দ সীমার মান কত?
উত্তর- সহনশীল শব্দ সীমার মাত্রা 65 ডেসিবেল।
88. ভারতে দূষণমাত্রা কাদের দ্বারা নির্ধারিত হয় ?
উত্তর -ভারতীয় মানক সংস্থা দ্বারা নির্ধারিত হয়।
89.জলদূষণ ও নিয়ন্ত্রক আইন কত খ্রিস্টাব্দে চালু হয় ?
উত্তর -1974 খ্রিস্টাব্দে চালু হয়।
90. ফ্যাক্টরিস আইন কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল ?
উত্তর -1948 খ্রিস্টাব্দে চালু হয়।
91. ভূপাল দুর্ঘটনা কবে ঘটেছিল?
উত্তর- 1984 খ্রিস্টাব্দের ও ডিসেম্বর মাসের মাঝরাতে ঘটেছিল।
92. ভূপাল দুর্ঘটনায় প্রধানত কোন্ গ্যাস নির্গত হয়েছিল ?
উত্তর -মিথাইল আইসোসায়ানেট বা সংক্ষেপে মিক (MIC) গ্যাস নির্গত হয়েছিল।
93. পরিবেশ সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে বলবৎ হয় ?
উত্তর -1986 খ্রিস্টাব্দে বলবৎ হয়।
94. পানীয় জলের pH মান কত হওয়া উচিত ?
উত্তর -6.5-8.5 হওয়া উচিত।
95. হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালত চত্বরের কতটা এলাকা শান্ত এলাকা ধরা হয়েছে?
উত্তর - 100 মিটার ব্যাসার্ধের এলাকাকে শান্ত এলাকা ধরা হয়েছে।
96. পরিবেশের পুনরুদ্ধারের জন্য সরাসরি কার খেসারত দেওয়া উচিত?
উত্তর- দূষণকারীর খেসারত দেওয়া উচিত।
97. কোন্ সম্মেলনে 1972 খ্রিস্টাব্দে ভারত চুক্তিবদ্ধ হয়?
উত্তর -বসুন্ধরা সম্মেলন ভারত চুক্তিবদ্ধ হয়।।
98. কলকারখানা সংক্রান্ত আইন কবে চালু হয় ?
উত্তর -1948 খ্রিস্টাব্দে চালু হয়।
99. দাহ্য পদার্থ সংক্রান্ত আইন কবে চালু করা হয় ?
 উত্তর - 1952 খ্রিস্টাব্দে চালু হয়।
100. শ্রী সুন্দরলাল বহুগুণা কোন্ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন?
উত্তর - শ্রী সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন।
101. গ্রিন পিস কবে গঠিত হয়?
উত্তর -1971 খ্রিস্টাব্দে গ্রিন পিস গঠিত হয়।
102. চিপকো আন্দোলনের সূত্রপাত কোথায় হয় ?
উত্তর - উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি নামক গ্রামে সূত্রপাত হয়।
103. অমৃতা দেবী বিশনোই আন্দোলন কোথায় হয়?
উত্তর -রাজস্থানের যোধপুরে হয়।
104. কোন্ দেশ গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য প্রথম 'কার্বন ট্যাক্স' চালু করে?
উত্তর -অস্ট্রেলিয়া গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য প্রথম 'কার্বন 'ট্যাক্স' চালু করে।
105. চিপকো আন্দোলনের সূত্রপাত কবে হয় ?
উত্তর- চিপকো আন্দোলনের সূত্রপাত 1970 খ্রিস্টাব্দে হয়।
106. সুন্দরলাল বহুগুণা কৰে 'Padma Vibhushan' পুরস্কার পান ?
উত্তর- 2009 খ্রিস্টাব্দে পান।
107. ওজোন হোল সর্বাপেক্ষা বেশি কোন্ স্থানে দেখা যায় ?
উত্তর- ওজোন হোল সর্বাপেক্ষা বেশি আন্টার্কটিকাতে দেখা যায়।
108. প্রথম অর্গানো ক্লোরিন কীটনাশক কোনটি ?
উত্তর- প্রথম অর্গানো ক্লোরিন কীটনাশক হল DDT
109. কোন্ কোন্ উদ্ভিদ তেজস্ক্রিয় শোষণ করতে পারে ?
উত্তর -Ginkgo এবং Pinus তেজস্ক্রিয় শোষণ করতে পারে।
110. UNCED-র পুরো কথাটি কী ?(HS '15)
উত্তর -United Nations Conference on Environment and Development |
111. ICAR-র পুরো নামটি কী ?(HS '15)
উত্তর -Indian Council of Agricultural Research!
112. 'গ্রিন ট্রাইব্যুনাল' কী ?(HS '15)
উত্তর -এটি হল ভারতীয় পার্লামেন্টে 2010 খ্রিস্টাব্দে গৃহীত আইনে গঠিত একটি ট্রাইব্যুনাল যা নিষ্পত্তি না হওয়া পরিবেশ সংক্রান্ত বিচার্য বিষয়গুলিকে সমর্থনযোগ্য সিদ্ধান্ত মাধ্যম দ্রুত নিষ্পত্তি করে।
113. NCEP এর পূর্ণ রূপ কী?(HS '16)
উত্তর -National Protection I Committee for Environmental
114. বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?(HS '16)
উত্তর -বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা 45 ডেসিবেল।
115. শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?(HS '16)
উত্তর- শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা 75. ডেসিবেল।
116. পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে সালফার ডাইঅক্সাইড এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ? (HS '16)
উত্তর -পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে সালফার ডাইঅক্সাইড এর বাৎসরিক গড় 60ug/m3।
117. বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইড-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ? (HS '16)
উত্তর -বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইড এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান 60jpg/m3।
118. কত খ্রিস্টাব্দে ‘স্টকহোম সম্মেলন' অনুষ্ঠিত হয়েছিল? (HS 16)
উত্তর -1972 খ্রিস্টাব্দে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
119. ভারতবর্ষে 'ম্যানগ্রোফ কনজারভেশন প্রোগ্রাম' কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল ? (HS '16)
উত্তর -1987 খ্রিস্টাব্দে 'ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম' ভারতবর্ষে গৃহীত হয়েছিল।
120. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে 'ব্যাঘ্র প্রকল্প' চালু হয়েছিল?(HS '16)
উত্তর- ভারতবর্ষে 1 লা এপ্রিল 1973 খ্রিস্টাব্দে 'ব্যাঘ্র প্রকল্প' চালু হয়েছিল।
121. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ‘হস্তি প্রকল্প' চালু হয়েছিল ? (HS '16) 
উত্তর -ভারতবর্ষে 1992 খ্রিস্টাব্দে 'হস্তি প্রকল্প' চালু হয়েছিল।
122. মৃত্তিকার একটি মান নির্ণায়ক সূচকের নাম বলো। (HS '17)
উত্তর- মৃত্তিকার একটি মান নির্ণায়ক সূচক হল pH অম্লত্ব, ক্ষারত্ব, বিষাক্ত ধাতু প্রভৃতি।
123. ভারতবর্ষে 'মোটরযান আইন' কোন্ খ্রিস্টাব্দে জারি করা হয় ?(HS '17)
উত্তর- ভারতবর্ষে ‘মোটরযান আইন' 1938 খ্রিস্টাব্দে জারি করা হয়।
124. বাতাসের একটি মান নির্ণায়ক সূচকের নাম বলো। (HS '17)
উত্তর -বাতাসের একটি মান নির্ণায়ক সূচক SPM, NO SO প্রভৃতি।
125. ভারতবর্ষে ‘খনি ও খনিজ আইন' কোন্ খ্রিস্টাব্দে জারি করা হয় ? (HS '17)
উত্তর -ভারতবর্ষে ‘খনি ও খনিজ আইন' 1947 খ্রিস্টাব্দে জারি করা হয়।
126. ভারতবর্ষের সরকারের ‘পরিবেশ মন্ত্রক’ কোন্ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল ? (HS '17)
উত্তর -ভারতবর্ষের সরকারের পরিবেশ মন্ত্রক 1985 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল।
127. ‘ভারতীয় বন আইন' কোন্ খ্রিস্টাব্দে জারি হয়েছিল ? (HS '17)
উত্তর-‘ভারতীয় বন আইন' 1927 খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল।
128. শিল্পাঞ্চলের বাতাসে নাইট্রোজেন অক্সাইড (NO)-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? (HS '17)
উত্তর -শিল্পাঞ্চলের বাতাসে নাইট্রোজেন অক্সাইড (NO) এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান ৪০ মাইক্রোগ্রাম/ঘন মিটার।
129. বসতি এলাকার বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা (RSPM)-র বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?(HS '17)
উত্তর -বসতি এলাকার বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান 60 মাইক্রোগ্রাম/ঘন মিটার।
130. পরিবেশগত সংবেদনশীল এলাকার ভাসমান ধূলিকণা (SPM)-র বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ? (HS '17)
উত্তর -পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় 70 মাইক্রোগ্রাম/ঘন মিটার।
131. 'আই. এস 10500' অনুযায়ী পানীয় জলে ক্লোরাইড এর অনুমোদিত সীমা কত?(HS '17)
উত্তর -'IS 10500' অনুযায়ী পানীয় জল ক্লোরাইড এর অনুমোদিত সীমা 250mg/লিটার।
132.সুস্থায়ী উন্নয়নের আবশ্যিক শর্ত কী?
উত্তর -সহনযোগ্যতা বা বহনযোগ্যতা।
133. সুস্থায়ী উন্নয়নের প্রাকৃতিক সহায়ক শক্তিগুলির ধারণযোগ্যতার মধ্যে কীসের সমন্বয় থাকবে?
উত্তর - মানবজীবনের মানোন্নয়ন এবং পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক সুস্থিতির মধ্যে সমন্বয় থাকবে।
134. কোন্ বিধিগ্রহণের ফ্রলে শিল্প সংস্থাগুলির পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সুনিশ্চিত হয় ?
উত্তর -ISO 14000
135. দৈনন্দিন জীবনে ব্যবহৃত পুনর্ব্যবহারযোগ্য দুটি পদার্থের নাম লেখো।
উত্তর -অ্যালুমিনিয়াম, কাঁচ।
136. অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যগুলি কী কী?
উত্তর -অর্থনৈতিক বৃদ্ধি, বাজার প্রসারণ, বহির্মুখী খরচ ইত্যাদি।
137. সামাজিক বা গোষ্ঠী উন্নয়নের লক্ষ্যগুলি কী কী ?
উত্তর -সমঅংশগ্রহণ, যথাযোগ্য প্রযুক্তি, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি।
138. পরিবেশ সংরক্ষণ কী ?
উত্তর- পরিবেশ সংরক্ষণ এক প্রকার অর্থনৈতিক বিষয়।
139. পুনর্নবীকরণযোগ্য সম্পদ কোনটি?
উত্তর -বনজ সম্পদ।
140. জৈব পদ্ধতির লক্ষ্যগুলি কী কী ?
উত্তর -বংশগতির বৈচিত্র্য, স্থিতিস্থাপকতা, জৈব উৎপাদন ইত্যাদি।
141. অর্থনৈতিক পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?
উত্তর- প্রাথমিক ন্যূনতম প্রয়োজন, সমতা ইত্যাদি।
142. সামাজিক পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?
উত্তর -সামাজিক ন্যায়, জনগণের অংশগ্রহণ ইত্যাদি ।
143. পৃথিবীতে পাওয়া সূর্যের শক্তির মোট পরিমাণকে কী বলে ?
উত্তর -সৌর মূলধন ।
144. তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাসকে কী ধরনের শক্তি বলা হয় ?
উত্তর -অপুনর্নবীকরণযোগ্য শক্তি।
145. জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করলে পরিবেশে কোন্ গ্যাসের পরিমাণ বেড়ে যায় ?
উত্তর -কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়।
146. চাণক্য বা কৌটিল্য কোন্ সম্রাটের মন্ত্রী ছিলেন?
উত্তর- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন।
147. পশ্চিম গোলার্ধে প্রাচীন মায়া সভ্যতার বিকাশ কবে ঘটেছিল ?
উত্তর- খ্রিস্টীয় তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে মায়া সভ্যতার বিকাশ ঘটেছিল।
148. মালি সভ্যতার পতন কবে ঘটেছিল?
উত্তর -চতুর্থ শতাব্দীতে ঘটেছিল।
149. শিল্পোন্নয়নের ফলে কোন্ সময় থেকে দূষণের সমস্যা প্রকট হয়ে ওঠে?
উত্তর -ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে দূষণের সমস্যা প্রকট হয়ে ওঠে।
150. মায়া সভ্যতা, সিন্ধু সভ্যতা প্রভৃতি প্রাচীন সভ্যতাগুলির সমৃদ্ধি ও আপেক্ষিক স্থায়িত্ব টিকে থাকতে পারেনি কেন ?
উত্তর -প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের প্রতি অবহেলার জন্য।
 151. প্রাচীন সভ্যতার সমাজগুলির জল সম্পদের অস্থায়িত্বের কারণ কী?
উত্তর- জল ও মাটির সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব।
152. সুস্থায়ী উন্নয়নের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মূল বিষয়টি কী ?
উত্তর -প্রাযুক্তিক উদ্ভাবন ও সরকারের ভূমিকা।
153. কোন্ গ্রন্থ প্রকাশের পর সুস্থায়ী উন্নয়নের নির্দেশিকা সূত্রাবলি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ?
উত্তর-"আমাদের সাধারণ ভবিষ্যৎ'।
154. 1980 খ্রিস্টাব্দে WWFI কয়টি বেসরকারি সংস্থাকে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির দায়িত্ব দেয় ?
উত্তর - 850টি।
155. পার্থিব মূলধন কী ?
উত্তর - বাতাস, জল, মাটি, খনিজ দ্রব্যর মুক্তিকরণ ও পুনরায় তাকে ব্যবহারযোগ্য করে তোলার প্রক্রিয়াকে পার্থিব মূলধন বলে।
156. সমুদ্রের ঢেউ-এর উত্থান পতনকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার পদ্ধতি কী নামে পরিচিত?
উত্তর- সমুদ্রে ঢেউ-এর উত্থান পতনকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার পদ্ধতিকে OWC বলে।
157. কোন অপ্রচলিত শক্তি মানব সভ্যতায় প্রথম ব্যবহৃত হয়?
উত্তর -বায়ুশক্তি মানুষ সভ্যতায় প্রথম ব্যবহৃত হয় ।
158. বায়ুকল বায়ুর গতিশক্তিকে কোন্ শক্তিতে রূপান্তরিত করে ?
উত্তর - বায়ুকল বায়ুর গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে।
159. প্রচলিত শক্তিগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম দূষণ ঘটায় ?
উত্তর -প্রচলিত শক্তিগুলির মধ্যে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে কম দূষণ ঘটায়।
160. বর্জ্য আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনকে আমেরিকায় কী বলে?
উত্তর -বর্জ্য আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনকে আমেরিকায় ট্রান্স এনার্জি বলে।
161. বিপজ্জনক বর্জ্য পদার্থের প্রধান উৎস কী ?
উত্তর- বিপজ্জনক বর্জ্য পদার্থের প্রধান উৎস শিল্প কারখানা।
162. প্রাকৃতিক গ্যাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি ?
উত্তর -প্রাকৃতিক গ্যাস উৎপাদনে রাশিয়া প্রথম স্থানাধিকারী দেশ।
163.‘সুস্থায়ী উন্নয়ন'-এর একটি উদাহরণ দাও । (HS '15)
উত্তর -স্থায়ী পপুলেশন, বায়োডাইভারসিটি সংরক্ষণ হল 'সুস্থায়ী উন্নয়ন'-এর উদাহরণ।
164. CDM-র পুরো কথাটি কি ?(HS '15)
উত্তর - Clean Development Mechanism |
165. সমাজভিত্তিক বনসৃজন' কাকে বলে ?(HS '15)
উত্তর -সমাজভিত্তিক বনসৃজন হল পরিবেশগত, সামাজিক এবং গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যে বন্ধ্যা জমিতে বনসৃজন এবং তার পরিকল্পনা ও নিরাপত্তা প্রদান ।
166. EPA - এর সম্পূর্ণ নাম কী ?(HS '15)
উত্তর -Environmental Protection Agency |
167. EIS-এর সম্পূর্ণ নাম কী ?(HS '15)
উত্তর- Environment Information System |
168. আই. এস. 10500 অনুযায়ী পানীয় জলে লোহার পরিমাণ সর্বোচ্চ কত হওয়া উচিত ?(HS '16)
উত্তর -আই. এস. 10500 অনুযায়ী পানীয় জলে লোহার পরিমাণ সর্বোচ্চ 0.3mg/lit হওয়া উচিত।
169. আই. এস. 10500 অনুযায়ী পানীয় জলে কলিফর্মের মাত্রা কত হওয়া উচিত?(HS '16)
উত্তর -আই. এস. 10500 অনুযায়ী পানীয় জলে কলিফর্মের মাত্রা 0-100/লিটার হওয়া উচিত।
170. WCED-এর পূর্ণরূপ কী ?(HS '16)
উত্তর - World Commission on Environment and Devel- opment |
171. পার্থিব মূলধন কাকে বলে ?(HS '16)
উত্তর -বাতাস, জল, মাটি, খনিজ দ্রব্য, বনভূমি, বন্যপ্রাণী প্রভৃতিকে সামগ্রিকভাবে পার্থিব মূলধন বলে।
172. ‘সৌর মূলধন' বলতে কী বোঝো?(HS '17)
উত্তর - আমরা সূর্য থেকে আগত শক্তিকে ‘সৌর মূলধন' বলি। উদ্ভিদ এই শক্তিকে ব্যবহার করে সালোকসংশ্লেষ পদ্ধতিতে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ।
173. কোন্ খ্রিস্টাব্দে সুস্থায়ী উন্নয়নের উপর বিখ্যাত রিপোর্ট,‘আওয়ার কমন ফ্যুচার' প্রকাশিত হয়েছিল? (HS '17)
উত্তর -1987 খ্রিস্টাব্দে সুস্থায়ী উন্নয়নের উপর বিখ্যাত রিপোর্ট ‘আওয়ার কমন ফ্যুচার' প্রকাশিত হয়।
174. ‘একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির উপর।'—এই উক্তিটি কে করেছিলেন ? (HS17)
উত্তর -একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির উপর'—এই উক্তিটি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় প্রাজ্ঞ মন্ত্রী চাণক্য করেছিলেন।
175. সুস্থায়ী অর্থনীতি' বলতে কী বোঝো ?(HS '18) 
উত্তর- সুস্থায়ী অর্থনীতি হল এমন এক অর্থনীতি যাতে প্রাকৃতিক সম্পদের ভিত্তি বজায় থাকে। এর মূল্য লক্ষ্য কোনো দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে অর্থনৈতিক উন্নয়নে সামঞ্জস্য আনা ৷
176. ‘সুস্থায়ী সমাজ’কাকে বলে ?(HS '18)
উত্তর -সুস্থায়ী সমাজ হল এমন এক সমাজ যে সমাজ প্রকৃতির স্বার্থে কাজ করে দীর্ঘস্থায়ী ভিত্তিতে ওই সমাজের অস্তিত্বকে সুনির্দিষ্ট করে। এর ফলে সমাজের দারিদ্র্য দূরীভূত হবে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে আয়ের সমতা তৈরি হবে।