একাদশ শ্রেণি পরিবেশ বিদ্যা পূর্ব প্রশ্নপত্রের উত্তর

1.'সাইলেন্ট স্প্রিং' বইটি কার লেখা?
উত্তর - সাইলেন্ট স্প্রিং' বইটি রেচেল লুইস কারসন এর লেখা।
অথবা
রামসার সম্মেলন (জলাভূমি সংক্রান্ত) কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল।
উত্তর -রামসার সম্মেলন (জলাভূমি সংক্রান্ত) ইরান দেশে  1971 সালে অনুষ্ঠিত হয়েছিল।
2. কোন্ মৌলের অভাবে 'ইটাই-ইটাই' রোগ হয়?
উত্তর -  ক্যাডমিয়াম (Cd) মৌলের অভাবে 'ইটাই-ইটাই' রোগ হয়।
অথবা
কোন্ মৌলের প্রভাবে 'ফ্লুরোসিস' হয়?
উত্তর - ফ্লোরাইড  (F ) মৌলের  প্রভাবে 'ফ্লুরোসিস' হয় ।
3. 'গাইয়া হাইপোথেসিস্'-এর প্রবর্তন কে করেছিলেন?
উত্তর - 'গাইয়া হাইপোথেসিস্'-এর প্রবর্তন  করেছিলেন ব্রিটিশ রসায়ন বিদ James Lovelock ও তার সহকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র জীববিদ  Lynn Margulis ১৯৭০ এর দশকে।
4.জৈব গ্যাসের মুখ্য উপাদান কী?
উত্তর -জৈব গ্যাসের মুখ্য উপাদান  হল মিথেন (CH4 ) ।
অথবা
সবচেয়ে উন্নতমানের কয়লার নাম কী?
উত্তর - সবচেয়ে উন্নতমানের কয়লার নাম অ্যানথ্র্যাসাইট ।
5.শব্দের তীব্রতা পরিমাপের একক কী?
উত্তর -শব্দের তীব্রতা পরিমাপের একক হল বেল(B) ও ডেসিবেল ( dB)
অথবা. পি.পি.এম.'-এর পুরো কথাটি কী?
উত্তর - পি.পি.এম.'-এর পুরো কথাটি পার্টস পার মিলিয়ন ।
6.মোটর গাড়ির ধোঁয়ায় উপস্থিত একটি বায়ুদূষকের নাম লেখো।
উত্তর -মোটর গাড়ির ধোঁয়ায় উপস্থিত একটি বায়ুদূষকের নাম সালফার ডাই অক্সাইড (SO2)।
অথাবা
গঙ্গা দূষণের একটি প্রধান কারণ উল্লেখ করো।
উত্তর -গঙ্গা দূষণের একটি প্রধান কারণ  হল কারখানার দূষিত জল গঙ্গার জলে মিশিয়ে দেওয়া।
7.ভারতবর্ষে দেখা যায় এমন একটি বায়োমের নাম লেখো।
উত্তর -ভারতবর্ষে দেখা যায় এমন  বায়োমের নাম পর্ণমোচি বন ,গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্ট ।
8.সৌরশক্তির একটি ব্যবহারের উল্লেখ করো।
উত্তর - সৌরশক্তির একটি ব্যবহার হল সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা।
9.ভারতবর্ষে পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদনযোগ্য সীমা কত?
ভারতবর্ষে পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদনযোগ্য সীমা হল 0.01 mg/L - 0.05 mg/L
অথবা
ব্যাটারি শিল্প থেকে নির্গত একটি দূষক ধাতুর নাম লেখো।
উত্তর - ব্যাটারি শিল্প থেকে নির্গত একটি দূষক ধাতুর নাম সীসা।
10.'জলাভূমি' এবং 'বনভূমি'র মধ্যে একটি সাদৃশ্য বলো।
উত্তর- 'জলাভূমি' এবং 'বনভূমি'র মধ্যে একটি সাদৃশ্য ভালো উভয়তে উদ্ভিদ ও প্রাণীর বসস্থান ।
11.Indian Rice Research Institute কোথায় অবস্থিত?
উত্তর - Indian Rice Research Institute উড়িষ্যার কটক এ অবস্থিত ।
12.'ব্ল্যাক ফুট ডিজিজ' কাকে বলে?
উত্তর- পানীয় জলের মাধ্যমে আর্সেনিক মানুষের দেহে প্রবেশ করলে রক্তনালীর স্পর্শে একটি মারাত্মক রোগ হয় যার ফলে পায়ের তালুর চামড়া কালো ও পচনশীল ক্ষত সৃষ্টি করে , এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে   একে ব্ল্যাক ফুড ডিজিজ বলে ।
12.দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর - দুটি গ্রিনহাউস গ্যাসের নাম কার্বন ডাই অক্সাইড (CO2) ও মিথেন (CH4) ।
অথবা
'স্মগ কাকে বলে?
উত্তর - কলকারখানা ও যানবাহন থেকে নির্গিত কার্বন ডাই অক্সাইড , সালফার ডাই অক্সাইড ইত্যাদি দূষিত পদার্থ বায়ুতে ভাসমান ধুলাপণের সঙ্গে আলোক- বিক্রিয়া করে যে পদার্থ উৎপন্ন হয় তাকে ধোঁয়াশা বলে ।
13 .জাতীয় সবুজ বাহিনী কি 
উত্তর - পরিবেশের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এবং পরিবেশ রক্ষা ও উন্নতির জন্য কর্ম ভিত্তিক কর্মসূচী চালানোর জন্য রাজ্য জুড়ে স্কুলগুলির ছাত্র-ছাত্রীকে এই কর্মসূচিতে যুক্ত করা হয় একেই "জাতীয় সবুজ বাহিনী বলে।
অথবা পরিবেশ ও বসতির মধ্যে সম্পর্ক কী?
উত্তর - পরিবেশ ও বস্তি উভয়ের মধ্যে জীব বসবাসের উপযোগী অর্থাৎ উভয়ের মধ্যেই জীবের বসবাস ।
15 .'ভূতাপীয় শক্তি' কাকে বলে?
উত্তর - ভূপৃষ্ঠ থেকে ভূ-অভ্যন্তরের দিকে গভীরতা বৃদ্ধির সঙ্গে 10°C -40°C প্রতি কিমি হারে উষ্ণতা বৃদ্ধি পায় । ভূ-অভ্যন্তরের তাপ থেকে টারবাইন ও জেনারেটর এর সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে ভূতাপীয়  শক্তি বলে ।
16.জলবিদ্যুৎ প্রকল্পের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
উত্তর - পার্বত্য ও মালভূমি অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে দীর্ঘ দূরত্ব শিল্প বা শহর অঞ্চলে বিদ্যুৎ পাঠানোর জন্য প্রচুর বিদ্যুৎ শক্তি অপচয় হয় ।
17.আমাদের পৃথিবীর গ্যালাক্সির নাম কী?
উত্তর - আমাদের পৃথিবীর গ্যালাক্সির নাম মিল্কিওয়ে ।
অথবা সূর্যের থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম কী?
উত্তর- সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম নেপচুন ।
18.উল্কাবৃষ্টি কী বায়ুদূষণ সৃষ্টি করে।
উত্তর -উল্কাবৃষ্টি বায়ু দূষণ করে না ।
অথবা কসমিক রশ্মির উৎস কী?
উত্তর - কসমিক রশ্মির বা মহাজাগতিক রশ্মি হল উচ্চ-শক্তির প্রোটন এবং পারমাণবিক নিউক্লিয়াস যা প্রায় আলোর গতিতে মহাকাশের মধ্য দিয়ে চলে। তারা সূর্য থেকে, আমাদের নিজস্ব গ্যালাক্সিতে সৌরজগতের বাইরে থেকে, এবং দূরবর্তী ছায়াপথ থেকে উদ্ভূত হয়।
19.কোন বছরে চেনোবিল বিপর্যয় ঘটেছিল।
উত্তর - 26 শে এপ্রিল 1986 সালে চের্ণেবিল বিপর্যয় ঘটেছিল।
অথবা বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়ার ফলে প্রধান
সমস্যা কী হয়?
উত্তর -বাতাসে কার্বন ডাই অক্সাইড বাড়ার ফলে প্রধানত পৃথিবীর উষ্ণতা বেড়ে যায় ফলে গ্রীন হাউস এফেক্ট দেখা যায় ।
20.কোয়না ভূমিকম্প (1967) হওয়ার পেছনে প্রধান কারণ কী ছিল?
উত্তর - ভূবিজ্ঞানী মনে করেন ভূমিকম্পটি রিজার্ভারের সঞ্চয়ের কারণে ঘটেছিল ।
অথবা জলাভূমির একটি উদাহরণ দাও।
উত্তর - জলাভূমির একটি উদাহরণ হল সমুদ্র ।
21.S.P.M.-এর পুরো কথাটি কী?
উত্তর -S.P.M.-এর পুরো কথাটি হল Suspended Particulate Matter