নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

খাদ্যজাল কাকে বলে ?
উত্তর - কোন বাস্তুতন্ত্রে সমস্ত জীব একাধিক খাদ্য শৃঙ্খলে বিন্যস্ত থেকে শক্তির প্রবাহ দ্বারা সমন্বিত হয়ে যে সামগ্রিক পুষ্টি জাল তৈরি করে তাকে খাদ্যজাল বলে ।
খাদ্যজাল এর গুরুত্ব লেখো ?
উত্তর - খাদ্যজালের গুরুত্ব হল-১.খাদ্যজাল থেকে বস্তুতন্ত্রের সম্বন্ধে ধারণা করা যায় । এটি জটিল হলেও তা বাস্তুতন্ত্রকে স্থায়িত্ব প্রদান করে । ২.খাদ্যজাল থাকায় কোন জীব লুপ্ত হলেও বাস্তুতন্ত্রে ওই পুষ্টিস্তরের অন্য জীব দিয়ে চালিত হয় ।
শক্তি প্রবাহ কাকে বলে ?
উত্তর- বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা আবদ্ধ সৌর শক্তির  বিভিন্ন পুষ্টিস্তরে অবস্থিত পরভোজীদের মধ্যে দিয়ে একমুখী স্থানাস্তরকে শক্তি প্রবাহ বলে ।
পরিপোষক চক্র কাকে বলে ?
উত্তর- জীবদেহের পক্ষে গুরুত্বপূর্ণ পরিপোষক গুলির জীব ও পরিবেশের মধ্যে চক্র কারের আবর্তনকে পরিপোষক চক্র বলে।
পরিপোষক চক্রের গুরুত্ব লেখ ?
উত্তর -পরিপোষক চক্রের গুরুত্ব হল- ১.পরিপোষক গুলি বিভিন্ন পরিপোষক চক্রের মাধ্যমে পরিবেশের চক্রকারে আবর্তিত হয় বলে পরিবেশে পরিপোষক গুলির ভারসাম্য বজায় থাকে । ২. পরিপোষক গুলি প্রকৃতিতে ফিরে আসে বলে সেইগুলি আবার উৎপাদক ব্যবহার করতে পারে।