দশম শ্রেণী ভৌত বিজ্ঞান (জৈব রসায়ন ) প্রশ্ন উত্তর

1. অ্যাসিটিনিনয়াল থেকে কিভাবে ইথেন উৎপন্ন করবে তা শর্তসহ সমীকরণটি লেখ ?
উত্তর - নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200°C - 250°C তাপমাত্রায় সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন উৎপন্ন হয় ।
C2H2 +H2---------- C2H4
2. কার্যকরী মূলক কাকে বলে ? তিন পরমাণু যুক্ত অ্যালকাইনের সংকেত দাও ।
উত্তর - জৈব যৌগের অনুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের প্রকৃত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলা হয়। 
তিন কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনের নাম হলো প্রোপাইন  CH3-C=_CH (C3H4)
3.মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর- মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ইথিলিন জৈব গ্যাস ব্যবহারিত হয়।
4. মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিটের প্রধান উপাদান কি ?
উত্তর - ৯৫% ইথানল ও ৫% জলের মিশ্রণ কে রেক্টিফাইয়েড স্পিরিট বলা হয় । এই রেক্টিফায়েড স্পিরিটের সঙ্গে ১০% মিথানল ও সামান্য পরিমাণ পিরিডিন, রবার ও ন্যাপথ্যা মিশিয়ে পানের অযোগ্য বিষাক্ত পদার্থ তৈরি করা হয় একে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলে ।
5. সমবায়তা কাকে বলে ? C2H6O সংকেত বিশিষ্ট দুটি কার্যকরী মূলক ঘটিত সমবায় যৌগের নাম লেখ ও গঠন দেখাও ।
উত্তর - যে ধর্মের বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন একাধিক যৌগের অস্তিত্ব সম্ভব হয় তাকে সমবায়তা বলে ।
C2H6O সংকেত বিশিষ্ট দুটি কার্যকরী মূলক ঘটিত সমবায় যৌগের নাম নাম হল ইথানল(CH3-CH2-OH) ও ডাই মিথাইল ইথার(CH3-O-CH3) । ইথানল এর কার্যকারী মূলক হল ( -OH) ও  ডাই মিথাইল  ইথার এর কার্যকারী মূলক হলো (-O-) ।
6. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও ?
উত্তর -একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হল মিথেন (CH4) ।
7. অ্যাসিটোনে কোন কার্যকারী মূলক থাকে ?
উত্তর -অ্যাসিটনে কিটোন (=CO) কার্যকরী মূলক থাকে ।
8. একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও ?
উত্তর - একটি জৈব ভঙ্গুর পলিমার হল পলিল্যাকটিক অ্যাসিড (PLA)
9. ইথানল কে কিভাবে ইথিনে পরিবর্তিত করবে ?
উত্তর - ইথাইল অ্যালকোহল বা ইথানলের সঙ্গে অতিরিক্ত গারো সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে 170°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথাইল অ্যালকোহল থেকে এক আনু জল অপসারিত হয়ে ইথিলিন বা ইথিন উৎপন্ন করে ।
CH3-CH2-OH +H2SO4----------- CH2=CH2 + H2O
10. মিথিলেটেড স্পিরিট এর একটি ব্যবহার লেখ ?
উত্তর -মিথিলেটেড স্পিরিট এর ব্যবহার হল ১. বার্নিশ করার কাজে ব্যবহারিত হয় । ২. বিভিন্ন শিল্পে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় । ৩. জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ।