একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন ২০২৪ - পরাধীন ভারতে শিক্ষামূলক ঘটনাবলি (ষষ্ঠ অধ্যায়)

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1.ইসলামীয় শিক্ষাব্যবস্থায় কী ধরনের মূল্যায়ন ব্যবস্থা প্রচলিত ছিল ? 
Answer: ইসলামীয় শিক্ষাব্যবস্থায় ক্রমিক মূল্যায়নের ব্যবস্থা প্রচলিত ছিল । 

2.মুসলিম প্রভাবিত যুগকে কী বলে ?
Answer: মুসলিম প্রভাবিত যুগকে মধ্যযুগ বা ইসলামীয় সভ্যতার যুগ বলে । 

3.ইসলামীয় শিক্ষার প্রধান উদ্দেশ্য কী ছিল ?
Answer: ইসলামীয় শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর নৈতিক এবং জাগতিক জীবনের মান উন্নয়ন করা । 

4.মাদ্রাসা দিনে কত বার বসত ? 
Answer: মাদ্রাসা দিনে দু’বার বসত সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত্রি অবধি । 

5.ইসলামিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার মাধ্যম কী ছিল ? 
Answer: ইসলামিক শিক্ষাব্যবস্থায় মাতৃভাষাকে অবহেলা করা হতো । মাতৃভাষার পরিবর্তে ফারসি এবং আরবি ভাষাচর্চা করা হতো । 

6.মুসলিম যুগে শিক্ষা প্রতিষ্ঠানে কীরূপ শৃঙ্খলা ছিল ? 
Answer: মুসলিম যুগে শিক্ষা প্রতিষ্ঠানে সবসময়েই বিশৃঙ্খলা লেগে থাকত । ফলে শিক্ষার্থীদের দৈহিক শাস্তিপ্রদানের ব্যবস্থা ছিল । 

7.ইসলামিক শিক্ষার যেকোনো দু’টি ভালো দিক বা অবদান উল্লেখ করো ।
Answer: ইসলামিক শিক্ষার অবদান হলো- ( i ) ধর্মীয় শিক্ষার সঙ্গে ধর্মনিরপেক্ষ শিক্ষার সমন্বয়সাধন , ( ii ) ব্যক্তিজীবনের উপযোগী শিক্ষাদানের ব্যবস্থা । 

8.ইসলামিক শিক্ষা কীরকম ছিল ? 
Answer: ইসলামিক শিক্ষা ছিল অবৈতনিক । 

9.মস্তবে কী ধরনের শিক্ষা দেওয়া হতো ? 
Answer: মক্তবে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো । 

10.ইসলামীয় শিক্ষার সুযোগসুবিধা কেমন ছিল ? 
Answer: ইসলামীয় শিক্ষা ছিল সর্বজনীন । 

11.আকবরের সময় কোন ভাষা সমৃদ্ধশালী হয়েছিল ? 
Answer: আকবরের সময় উর্দু ভাষা সমৃদ্ধশালী হয়েছিল । 

12.কোন শাসক গজনিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?
Answer: সুলতান মামুদ গজনিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন । 

13.মধ্যযুগে হিন্দুদের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো ।
Answer: মধ্যযুগের শিক্ষাব্যবস্থায় হিন্দুদের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাঠশালা টোল । 

14.মধ্যযুগের শিক্ষাব্যবস্থায় মাদ্রাসা কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ? 
Answer: মধ্যযুগের শিক্ষাব্যবস্থায় ‘ মাদ্রাসা ‘ ছিল মাধ্যমিক প্রতিষ্ঠান । 

15.কোন সময়কে ভারতের ইতিহাসে মধ্যযুগ হিসেবে বিবেচনা করা হয় ? 
Answer: খ্রিস্টীয় দ্বাদশ শতকের শেষ থেকে অষ্টাদশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কে ভারতের ইতিহাসে মধ্যযুগ হিসেবে বিবেচনা করা হয় । 

16.প্রাচীন ভারতের একটি বিখ্যাত উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের নাম লেখো ।
Answer: প্রাচীন ভারতের একটি বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম বিশ্ববিদ্যালয় নালন্দা । 
17.মক্তবের শিক্ষককে কী বলা হতো ?
Answer: মস্তবের শিক্ষককে আখেনজি বলা হতো ।

18.শিক্ষাক্ষেত্রে আকবরের সবচেয়ে বড়ো অবদান কী ?
Answer: শিক্ষাক্ষেত্রে আকবরের সবচেয়ে বড়ো অবদান হলো হিন্দু ও ইসলামীয় সংস্কৃতির সমন্বয় সাধন । 

19.ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাধারণভাবে কী বিষয়ে আবৃত্তি করানো হতো ?
Answer: ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাধারণভাবে ‘ কোরান ‘ – এর বিভিন্ন পঙ্ক্তি আবৃত্তি করানো হতো । 

20.ইসলামিক শিক্ষাব্যবস্থায় বিশেষ অবদান রেখে গেছেন এমন দু’জন মোগল সম্রাটের নাম লেখো ।
Answer: ইসলামিক শিক্ষাব্যবস্থায় বিশেষ অবদান রেখে গেছেন এমন দু’জন মোগল সম্রাট হলেন— মহামতি আকবর এবং ঔরঙ্গজেব । 
21.মুসলিম যুগে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে কী বলা হতো ? 
Answer: মুসলিম যুগে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো মক্তব । 

22.ইসলামিক শিক্ষার পাঠ্যক্রমে বিজ্ঞান সম্বন্ধীয় বিষয়ের নাম কী ? 
Answer: ইসলামিক শিক্ষার পাঠ্যক্রমে বিজ্ঞান সম্বন্ধীয় বিষয়ের নাম হলো রিয়াজি / তাবিকি । 

23.মৌলবি কাদের বলা হতো ? 
Answer: ইসলামিক শিক্ষাব্যবস্থায় যেসব ব্যক্তি শিক্ষার্থীদের অক্ষর পরিচয় করান , কোরানের আয়াত মুখস্থ করান এবং হাতের লেখা শেখান , তাদের মৌলবি বলা হতো । 

24.‘ বিসমিল্লাহ ‘ অনুষ্ঠান বলতে কী বোঝ ? 
Answer: ইসলামিক শিক্ষাব্যবস্থায় শিশুদের শিক্ষা শুরুর সময় যে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যারম্ভ হতো , তাকে ‘ বিসমিল্লাহ ‘ অনুষ্ঠান বলে । 

25.ইসলামিক শিক্ষাব্যবস্থার যেকোনো দু’টি ত্রুটি লেখো । 
Answer: ইসলামিক শিক্ষাব্যবস্থার যেকোনো দু’টি ত্রুটি হলো- ( i ) ইসলাম ধর্মের ওপর অত্যধিক গুরুত্ব দেওয়া হয় , ( ii ) নারীশিক্ষাকে পুরোপুরি অবহেলা করা হতো । 

26.হিন্দু শিক্ষা ব্যবস্থায় কোথায় কোথায় টোল গড়ে উঠেছিল ?
Answer: হিন্দু শিক্ষা ব্যবস্থায় কাশ্মীর , বারাণসী , নবদ্বীপ , হরিদ্বার প্রভৃতি স্থানে উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে টোল গড়ে উঠেছিল । 
27.ইসলামিক শিক্ষাব্যবস্থায় সামরিক শিক্ষা’র কী ব্যবস্থা ছিল ? 
Answer: ইসলামিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের ‘ সামরিক শিক্ষা ‘ দেওয়ার ব্যবস্থা ছিল । মূলত হিন্দু রাজাদের ওপর কর্তৃত্ব করার জন্য সামরিক শিক্ষা ’ গ্রহণ বাধ্যতামূলক ছিল । 

28.মাদ্রাসায় কোন কোন বিষয় পঠনপাঠনে সংশ্লেষণী ও আরোহী পদ্ধতি ব্যবহৃত হতো ?
Answer: মাদ্রাসায় ধর্ম , তর্কশাস্ত্র , দর্শন ইত্যাদি বিষয় পঠনপাঠনে সংশ্লেষণী ও আরোহী পদ্ধতি ব্যবহৃত হতো । 

29.মস্তবে শিক্ষার্থীরা কোন কোন কাব্যকথা পাঠ শুনত ? 
Answer: মক্তবে শিক্ষার্থীরা ইউসুফ ও জুলেখা , লায়লা – মজনু , সিকন্দরনামা প্রভৃতি কাব্যকথা পাঠ শুনত । 

30.ইসলামীয় শিক্ষার খরচ বহন করত কারা ? Answer: মুসলিম শাসকগণ ইসলামীয় শিক্ষার খরচ বহন করতেন । 
ইসলামিক শিক্ষাব্যবস্থায় মাদ্রাসার পাঠ্যক্রমে হয় ?
Answer: ‘ রিয়াজি ‘ বিভাগে কী কী বিষয়ে জ্ঞানদান করা উত্তর ইসলামিক শিক্ষাব্যবস্থায় মাদ্রাসার পাঠ্যক্রমে ‘ রিয়াজি ‘ বিভাগে গণিত , জ্যোতির্বিজ্ঞান , সংগীত এবং চিকিৎসাশাস্ত্র বিষয়ে জ্ঞানদান করা হতো ।

31.ইসলামীয় শিক্ষায় শিক্ষক – শিক্ষার্থী সম্পর্ক কেমন ছিল ? 
Answer: ইসলামীয় শিক্ষায় শিক্ষক – শিক্ষার্থী সম্পর্কে পারস্পারিক সেবামূলক । 

32.মধ্যযুগের হিন্দু শিক্ষাব্যবস্থায় বিশেষ প্রতিভাবান শিক্ষার্থীরা কী কী উপাধি লাভ করত ?
Answer: মধ্যযুগের হিন্দু শিক্ষাব্যবস্থায় বিশেষ প্রতিভাবান শিক্ষার্থীরা সার্বভৌম , উপাধ্যায় , মহামহোপাধ্যায় , দ্বিবেদী , ত্রিবেদী ইত্যাদি উপাধি লাভ করত । 

33.ইসলামীয় শিক্ষাব্যবস্থায় সহপাঠ্যক্রমিক কার্যাবলি কী ছিল ? 
Answer: ইসলামীয় শিক্ষাব্যবস্থায় সহপাঠ্যক্রমিক কার্যাবলি ছিল কাব্যচর্চা , চারুশিল্প , হস্তশিল্প । 

34.ইসলামীয় শিক্ষার কয়েক জন বিদুষী নারীর নাম লেখো ।
Answer: ইসলামীয় শিক্ষার কয়েক জন বিদুষী নারী হলেন সুলতানা রাজিয়া , নূরজাহান , গুলবদন বেগন , জাহানারা । 

MCQ প্রশ্নোত্তর 

1.মক্তবের শিক্ষককে কী বলা হতো ? (A) আখেনজি (B) কর্মাচার্য (C) উপাধ্যায়(D) গুরু 
Answer: (A) আখেনজি

2.বাবরের কন্যার নাম কী ? (A) জেবউন্নিসা (B) সুলতানা(C) রিজিয়া(D) গুলবদন বেগম 
Answer: (D) গুলবদন বেগম

3.ইসলামীয় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে কী বলা হতো ? (A) দরগা (B) মক্তব(C) পরিষদ(D) মাদ্রাসা
Answer: (A) দরগা

4.ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠক্রম কোনটি ? (A) মৌলবি (B) তাবিকি (C) ইসলামিক(D) ইলাহি 
Answer: (D) ইলাহি

5.সুলতান মামুদ ভারত আক্রমণ করেছিলেন – (A) বাইশ বার (B) সতেরো বার (C) তেরো বার(D) সাত বার 
Answer: (B) সতেরো বার

6.ইসলামিক শিক্ষাব্যবস্থায় আইন বা যুক্তিশিক্ষার জন্য যে উপাধি দেওয়া হতো , তা হলো (A) তালিম (B) ফাজিল (C) আমিল(D) কাবিল 
Answer: (B) ফাজিল

7.মুসলিম শিক্ষাব্যবস্থায় সুফি সাধকদের দ্বারা নির্মিত স্মৃতিসৌধকে কী বলা হতো ? (A) তাবিকি(B) কবর (C) ইলাহি(D) খানকা 
Answer: (D) খানকা

8.ইসলামীয় শিক্ষায় কাদের শিক্ষাগ্রহণের অধিকার ছিল ? (A) ব্রাহ্মণদের(B) ক্ষত্রিয়দের (C) সর্বজনীন (D) মুসলিমদের 
Answer: (C) সর্বজনীন

9.কোন কোন মোগল সম্রাট চিত্র , ভাস্কর্য ও সংগীত শিল্পের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন ? (A) সম্রাট বাবর , আকবর ও ঔরঙ্গজেব (B) সম্রাট আকবর , জাহাঙ্গির ও শাহজাহান (C) সম্রাট আকবর , হুমায়ুন ও ঔরঙ্গজেব (D) সম্রাট আকবর , হুমায়ুন ও শাহজাহান 
Answer: (B) সম্রাট আকবর , জাহাঙ্গির ও শাহজাহান

10.গজনির সুলতান -এর ভারত আক্রমণের মধ্যে দিয়ে ভারতে মুসলিম যুগের সূচনা হয় । (A) মহম্মদ ঘোরি (B) ইলতুৎমিশ (C) মামুদ (D) মাদ্রাসা 
Answer: (C) মামুদ
11.মোগল সম্রাটদের মধ্যে কে বেশি সুশিক্ষিত ছিলেন ? (A) বাবর (B) আকবর (C) হুমায়ুন (D) ঔরঙ্গজেব 
Answer: (D) ঔরঙ্গজেব

12.মুসলিম কত বছর বয়স পর্যন্ত মেয়েরা শিক্ষা অর্জন করতে পারত ? (A) 10 বছর (B) 7 বছর (C) 8 বছর(D) 9 বছর 
Answer: (B) 7 বছর

13.মক্তব কথাটি যে আরবি শব্দ থেকে উদ্ভূত , তা হলো – (A) মুক্তার(B) মুক্তি (C) মুকুব(D) কুতুব 
Answer: (D) কুতুব

14.ইসলামীয় শিক্ষাব্যবস্থায় প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো (A) টোল (B) মাদ্রাসা(C) মক্তব (D) বিহার 
Answer: (C) মক্তব

15.ইসলামীয় শিক্ষাব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হতো (A) মক্তব অনুষ্ঠান (B) সমাবর্তন (C) উপনয়ন(D) প্রব্রজ্যা 
Answer: (A) মক্তব অনুষ্ঠান

16.ইসলামীয় শিক্ষাব্যবস্থায় শিক্ষক – শিক্ষার্থীর সম্পর্ক ছিল – (A) বন্ধুর মতো (B) পিতা – পুত্রের মতো (C) পারস্পরিক সেবামূলক গুরু (D) শিষ্যের মতো 
Answer: (B) পিতা – পুত্রের মতো

17.ইসলামীয় শিক্ষাব্যবস্থায় মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো– (A) মক্তব (B) বিহার (C) মাদ্রাসা (D) টোল 
Answer: (C) মাদ্রাসা

18.ইসলামীয় শিক্ষাব্যবস্থায় বিদ্যারম্ভের সময় যে অনুষ্ঠানটি করা হতো , তা হলো – (A) মাদ্রাসা অনুষ্ঠান (B) উপসম্পদা অনুষ্ঠান (C) বিসমিল্লাহ অনুষ্ঠান(D) ইসলাম অনুষ্ঠান
Answer: (C) বিসমিল্লাহ অনুষ্ঠান

19.ভারতে প্রথম মুসলিম অভিযান শুরু হয় – (A) দশম শতাব্দীতে (B) নবম শতাব্দীতে (C) সপ্তম শতাব্দীতে (D) অষ্টম শতাব্দীতে 
Answer: (D) অষ্টম শতাব্দীতে

20.ইসলামিক শিক্ষাব্যবস্থায় সাহিত্যে পারদর্শীদের যে উপাধি দেওয়া হতো , তা হলো – (A) আলিম (B) তালিম (C) কাবিল (D) ফাজিল 
Answer: (C) কাবিল

21.ইসলামিক শিক্ষাব্যবস্থায় ধর্মে পারদর্শিতা অর্জনের জন্য শিক্ষার্থীদের যে উপাধি দেওয়া হতো , তা হলো (A) আলিম (B) কাবিল (C) ফাজিল (D) তালিম 
Answer: (B) কাবিল

22.মক্তবে কত বছর বয়সে শিক্ষার্থীদেরকে বর্ণমালার সঙ্গে পরিচয় করানো হতো ? (A) 10 বছর (B) 4 বছর(C) 6 বছর(D) 8 বছর 
Answer: (D) 8 বছর

23.ইসলামিক শিক্ষাব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল – (A) পরীক্ষানির্ভর (B) প্রকল্পনির্ভর (C) আলোচনানির্ভর (D) বক্তৃতানির্ভর 
Answer: (C) আলোচনানির্ভর

24.ইসলামিক শিক্ষার মাধ্যম ছিল – (A) হিন্দি (B) ফারসি (C) সংস্কৃত(D) বাংলা 
Answer: (B) ফারসি