Class Notes 14/05/2024 (BMD-2024-IX-A)
Subject:- History
Class -IX
Class – 14/05/2024
1.জাতীয়তাবাদ কাকে বলে ?
উত্তর - সাধারণভাবে বলা যায় জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে।
2.ডিরেক্টরির শাসন বলতে কী বোঝো?
উত্তর - ১৭৯৫ খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার ৫ জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডিরেক্টরির শাসন (১৭৯৫-১৭৯৯ খ্রি.) নামে পরিচিত।
3.সম্রাট নেপোলিয়নকে কেন 'দ্বিতীয় জাস্টিনিয়ান' বলা হয়?
উত্তর -সম্রাট নেপোলিয়ান কোড নেপোলিয়ান আইন সংহিতার প্রণয়নের জন্য দ্বিতীয় জাস্টিনিয়ন বলা হয়।
4. '১৮ ব্রুমেইয়ারের' ঘটনা কী?
উত্তর - নেপোলিয়ন 'কাউন্সিল অব ফাইভ হান্ড্রেড'-এর সভাপতি লুসিয়েন (নেপোলিয়নের ভাই) ও আবে সিয়েসকে সঙ্গে নিয়ে ১৭৯৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। ফ্রান্সের বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ছিল ১৮ ব্রুমেইয়ার। এজন্য এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে '১৮ ব্রুমেইয়ারের ঘটনা' নামে খ্যাত।
5.ধর্মমীমাংসা চুক্তি' কী?
উত্তর - ফরাসি বিপ্লবের প্রারম্ভে ফরাসি সংবিধান সভা 'সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি' (Civil Constitution of the Clergy) নামক এক আইন দ্বারা চার্চের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে চার্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর ফলে রাষ্ট্রের সঙ্গে পোপের বিরোধ শুরু হয়। নেপোলিয়ন ফ্রান্সের শাসনক্ষমতা দখল করে পোপ সপ্তম পায়াসের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিরোধের অবসান ঘটান। ১৮০১ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত এই চুক্তি 'কনকর্ডাট' বা 'ধর্মমীমাংসা চুক্তি' নামে পরিচিত।
Subject:- Geography
1.পৃথিবীর পৃষ্ঠের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা লেখ
উত্তর -পৃথিবীর পৃষ্ঠের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা হল
(১) মানচিত্রে অবস্থান: পৃথিবীতে মহাদেশ, দেশ, নগর, শহর, গ্রাম, নদী, হ্রদ, প্রভৃতি ঠিক কোথায় তা অবস্থান নির্ণয়ের মাধ্যমে জানতে পারি। (২) মানচিত্র নির্মাণ: মানচিত্র নির্মাণে অবস্থান নির্ণয় বিষয়টি অত্যন্ত জরুরি। রিমোট সেন্সিং মানচিত্র নির্মাণে অবস্থান নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। (৩) সামরিক ক্ষেত্র: সামরিক ক্ষেত্রে অবস্থান সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাই সামরিক প্রয়োজনে মানচিত্র তৈরি করা হয়। (৪) গোয়েন্দা কাজকর্ম:গোয়েন্দা কাজকর্মে অবস্থান নির্ণয় গুরুত্বপূর্ণ বর্তমান স্যাটেলাইট এর মাধ্যমে অবস্থান নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। (৫) যান চলাচল : উন্নত যানবাহনে সঠিক অবস্থান নির্ণয়ের জন্য GPS যন্ত্র ব্যবহার হচ্ছে। ভারতে ট্রেন, বাস, মোটরগাড়ি প্রভৃতি যানবাহনে এই যন্ত্র বসিয়ে যে-কোনো মুহূর্তে অবস্থান জানা সম্ভব হচ্ছে। সাধারণ মানুষও এই পদ্ধতিতে তার মোবাইল, কম্পিউটারের মাধ্যমে যানবাহনের অবস্থান জেনে নিতে পারে। (৬) অপরাধ দমন: আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের ধরার ক্ষেত্রে অবস্থান নির্ণয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
2. অক্ষরেখা কাকে বলে ?
উত্তর - পৃথিবীর সমমানের অক্ষাংশগুলিকে পূর্ব-পশ্চিমে যুক্তকারী কাল্পনিক পূর্ণবৃত্তরেখা হল অক্ষরেখা।
3. নিরক্ষীয় রেখা কাকে বলে ? এর মান কত ?
উত্তর:-সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমদূরত্বে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে একটি পূর্ণবৃত্ত রেখা কল্পনা করা হয়। এটি হল নিরক্ষরেখা।
নিরক্ষরেখার মান হল জিরো ডিগ্রী।
4. অক্ষরেখার বৈশিষ্ট্য লেখ ?
উত্তর:- অক্ষরেখার বৈশিষ্ট্য হল: (১) অক্ষরেখাগুলি পূর্ব-পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা এবং তাদের কোণের সমষ্টি ৩৬০০। (২) অক্ষরেখাগুলির পরিধি সমান নয়। নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি এবং নিরক্ষরেখা থেকে উত্তরে ও দক্ষিণে পরিধি কমতে কমতে দুই মেরুতে বিন্দুতে পরিণত হয়েছে। (৩) অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। (৪) অক্ষরেখার সর্বনিম্ন মান ০০ এবং সর্বোচ্চ মান ৯০০ এবং সর্বোচ্চ মান দুটি পৃথক বিন্দু। (৫) প্রতিটি অক্ষরেখা বরাবর অক্ষাংশ সমান। (৬) নিরক্ষরেখা বাদে প্রতিটি অক্ষরেখা ক্ষুদ্র বৃত্ত (small circle), নিরক্ষরেখা মহাবৃত্ত (great circle)।
5.অক্ষরেখার গুরুত্ব ও ব্যবহার লেখ
উত্তর -অক্ষরেখার গুরুত্ব ও ব্যবহার: (১) নিরক্ষরেখা ও অন্যান্য অক্ষরেখার সাহায্যে পৃথিবীর কোনো স্থান বা অঞ্চলের অবস্থান নির্ণয় করা হয়। কোনো স্থান নিরক্ষরেখার কতটা উত্তরে বা দক্ষিণে তা অক্ষাংশ থেকে জানা যায়। (২) অক্ষরেখার সাহায্যে সূর্যরশ্মির পতনকোণ জানা যায় বলে উষুতা তথা জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। (৩) কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখাকে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সীমা হিসেবে ধরা হয়েছে। (৪) বিভিন্ন অক্ষরেখা থেকে ঋতুপরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন ও রাত্রির দৈর্ঘ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। (৫) প্রধান অক্ষরেখাগুলির সাহায্যে পৃথিবীকে তিনটি তাপমণ্ডলে ভাগ করা সম্ভব হয়েছে।
PDF DWONLOD CLICK HERE