Class Notes -14/05/2024 (BMD-2 024-VIII -A)
Subject:- GEOGRAPHY
Class -VIII
Class – 14/05/2024
1 বায়ুর চাপ বলয় কাকে বলে? বায়ুর চাপ বলয় কয়টি ও কি কি ?
উত্তর - পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বলে বায়ুচাপ বলয়
বায়ুচাপ বলয় হলো পাঁচটি যথা 1. নিরক্ষীয় নিম্নচাপ বলয় 2. কর্কটিয় চাপ বলয় 3. মকরীয় চাপ বলয় 4. সুমেরু চাপ বলয় 5. কুমেরু চাপ বলয়।
2.নিরক্ষীয় অঞ্চল কাকে বলে ?
উত্তর - নিরক্ষরেখার দুপাশে ০° থেকে ৫' অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো নিরক্ষীয় অঞ্চল ।
3. নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ যুক্ত হওয়ার কারণ লেখ
উত্তর -নিরক্ষীয় আঞ্চল নিম্নচাপ যুক্ত হওয়ার কারণ গুলি হল
১. নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। ফলে এখানকার বায়ু সারা বছর উয় থাকে।
২.এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। উদ্বু বায়ুর জলীয় বাষ্প ধারণক্ষমতা বেশি হয়। আবার উদ্বু বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে হতে ওপরের দিকে ওঠে।
৩. এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়। ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায়।
4.কর্কটীয় ও মকরীয় অঞ্চল কী? কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় কি ?
উত্তর -উত্তর ও দক্ষিণ গোলার্ধে ২৫০ থেকে ৩৫° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল যথাক্রমে কর্কটীয় ও মকরীয় অঞ্চল নামে পরিচিত।
এই দুই অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় শান্তবলয়ের মতো এই দুই অঞ্চল যথাক্রমে কর্কটীয় শান্তবলয় ও মকরীয় শান্তবলয় নামে পরিচিত
5. নিরক্ষীয় শান্ত বলয় কি ?
উত্তর- নিরক্ষীয় অঞ্চল বরাবর উয় ও হালকা বায়ু সোজা ওপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না। ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাব বিরাজ করে। তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শামন্ডল।
PDF DOWNLOAD CLICK HERE